চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ বছর পর টি-টুয়েন্টির শীর্ষে ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে রোহিত শর্মার দল। হাতেনাতেই মিলল পুরস্কার। তিন ম্যাচ সিরিজ জয়ে দীর্ঘ ৬ বছর পর টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পেয়েছে ভারত।

টি-টুয়েন্টির সাবেক বিশ্বসেরা ইংল্যান্ডকে টপকে ২০১৬ সালের পর প্রথমবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছেছে রোহিত শর্মার দল। ইংলিশদের সমান ২৬৯ রেটিং থাকলেও ১০ পয়েন্ট বেশি নিয়ে আইসিসি টেবিলের শীর্ষ এখন ভারত। ইংল্যান্ডের পয়েন্ট ১০ হাজার ৪৭৪, ভারতের ১০ পয়েন্ট বেশি (১০,৪৮৪)।

২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার আগেই নেতৃত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছিলেন বিরাট কোহলি। পরে রোহিতকে অধিনায়ক করা হয়। দায়িত্ব নিয়ে সবশেষ নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেছেন তিনি। টানা ৯ ম্যাচে অপরাজিত থেকে উঠে গেলেন শীর্ষেও।

‘সিরিজ জিততে পারায় আমরা খুশি। যা করতে চেয়েছিলাম, তাই করতে পেরেছি। আমরা টি-টুয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে সামনে এগোচ্ছি। শ্রীলঙ্কার বিপক্ষে চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আশা করি জয়ের ধারা বজায় থাকবে। দেখতে চাই দল হিসেবে আমরা কতটা সফলতা এনে দিতে পারি।’ সিরিজ শেষে বলেছেন রোহিত।

র‌্যাঙ্কিংয়ের তিন ও চারে আছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। তাদের রেটিং ২৬৬ ও ২৫৫। সাউথ আফ্রিকার পরে অবস্থান বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। তাদের রেটিং ২৪৯। ২৩১ রেটিং নিয়ে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের পর বাংলাদেশের অবস্থান ১০-এ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াইংল্যান্ডটি-টুয়েন্টি র‌্যাঙ্কিংবাংলাদেশভারতরোহিতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT