চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ বছরে সর্বোচ্চ উন্নয়ন ব্যয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩১ অপরাহ্ন ০৯, জুলাই ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

বিদায়ী (২০১৮-১৯) অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ৯৪ দশমিক ৩২ শতাংশ বাস্তবায়ন হয়েছে। টাকার অংকে মোট খরচের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৬৬ লাখ ৫৯৩ হাজার টাকা। যা গত ৬ বছরের মধ্যে সর্বোচ্চ উন্নয়ন ব্যয়।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।

২০১৮-১৯ অর্থবছরে এডিপি নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৭৬ হাজার ৬২০ কোটি টাকা। এর মধ্যে বাস্তবায়ন হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৫৯৩ হাজার কোটি টাকা।অর্থাৎ ৯৪ দশমিক ৩২ শতাংশ বাস্তবায়ন হয়েছে। গত ৬ বছরের মধ্যে এটি সবচেয়ে বেশি উন্নয়ন ব্যয়।

তিনি বলেন, ২০১৭-১৮ অর্থবছরের তুলনায় সদ্যবিদায়ী অর্থবছরে ১৮ হাজার ২৮৭ কোটি টাকার বেশি এডিপি বাস্তবায়ন হয়েছে।

২০১৭-১৮ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল ৯৪ দশমিক ১১ শতাংশ এবং মোট ব্যয়ের পরিমাণ ছিল ১ কোটি ৪৮ লাখ ৩০৬ কোটি টাকা।

পরিকল্পনামন্ত্রী বলেন, ২০১৭-১৮ অর্থবছরের তুলনায় বিদায়ী অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার বেড়ে যাওয়ার পাশাপাশি ১৮ হাজার ২৮৭ কোটি টাকা বেশি খরচ হওয়ায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন।

Reneta

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ণ বিভাগের দেয়া তথ্যমতে (আইএমইডি) গত ৫ বছরের সংশোধিত এডিপি বাস্তবায়নের হার যথাক্রমে-২০১৭-১৮ অর্থবছরে ৯৪ দশমিক ১১ শতাংশ, ২০১৬-১৭ অর্থবছরে ৮৯ দশমিক ৭৬ শতাংশ, ২০১৫-১৬ অর্থবছরে ৯৩ শতাংশ, ২০১৪-১৫ অর্থবছরে ৯১ শতাংশ এবং ২০১৩-১৪ অর্থবছরে ৯৩ শতাংশ।

Jui  Banner Campaign
ট্যাগ: একনেকএডিপি
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT