চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘৬ কোটি দর্শক দেখবে দেশের সবচেয়ে ব্যয়বহুল মেগা টিভি সিরিজ’

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
৫:৫০ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

প্রাচীন বঙ্গের পৌরাণিক রূপকথার ছোঁয়ায়, দেশের ঐহিত্যকে ধারণ করে অঙ্গ, বঙ্গ ও কলিঙ্গের গল্প নিয়ে নির্মিত হয়েছে মেগা টেলিভিশন সিরিজ ‘সাত ভাই চম্পা’। যেটি সম্পূর্ণ দেশীয় আঙ্গিনে ও বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলীদের নিয়ে নির্মাণ করা হয়েছে। এই মেগা সিরিজটি নিবেদন করেছে ‘ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান ড্যামেজ কন্ট্রোল হেয়ার অয়েল’, পরিচালনা করেছেন রিপন নাগ। এক বছরের বেশি সময় ধরে শুটিং শেষে ‘সাত ভাই চম্পা’ এবার প্রচারে আসছে চ্যানেল আই এর পর্দায়।

তার আগেই এই সিরিয়ালটির জমকালো এক প্রিমিয়ার অনুষ্ঠিত হয় রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে। এফডিসির দুই নম্বর ফ্লোরে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তা প্রধান শাইখ সিরাজ, ইমামি বাংলাদেশ লিমিটেডের সহকারী জেনারেল ম্যানেজার (মার্কেটিং) হাসান মাহমুদসহ অনেকেই।

প্রিমিয়ারে উপস্থিত থেকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, আজকের এই বাংলাদেশ চার হাজার বছরের ইতিহাস ধারণ করে আধুনিক বাংলাদেশে পরিণত হয়েছে। স্বাধীনতার এতগুলো বছর পরেও আজকে চ্যানেল আই কর্তৃপক্ষ একটি পুরাতন গল্প ‘সাত ভাই চম্পা’কে পরিবেশন করতে যাচ্ছে দুটো চ্যলেঞ্জ নিয়ে। এক, প্রযুক্তির ব্যবহার কীভাবে করতে হবে, দুই, আধুনিকতায় ছোঁয়ায় এটাকে কীভাবে জীবন্ত করে দর্শক নন্দিত করবে।

মন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি, দীর্ঘ এই প্রচেষ্টায় চ্যানেল আই সফল হবে। দর্শকদের মনে জায়গা করে নেবে ‘সাত ভাই চম্পা’। আর দর্শকরা এই সিরিজের মাধ্যমে দর্শক আরো বেশি চ্যানেল আইয়ের পর্দায় চোখ রাখবেন। একজন দর্শক হয়ে আমিও দেখবো আধুনিকতা ও উন্নত প্রযুক্তির ছোঁয়ায় কীভাবে সাত ভাই চম্পা বানানো হয়েছে। চ্যানেল আই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, এত বড় চ্যালেঞ্জ নিয়ে সিরিজটি নির্মাণের জন্য।

বিশেষ অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, আমাদের দেশে বিদেশি গল্প এনে বাংলায় ডাবিং করে চালানো হয়। আমার মনে হয়, আমাদের দেশের ভালো গল্পগুলো উপস্থাপন করলে বিদেশিরাও আমাদের দেশের গল্পগুলো নিয়ে তাদের ভাষায় ডাবিং করে প্রচার করবে। বিদেশের চেয়ে আমাদের চারপাশে অনেক ভালো গল্প রয়েছে। আমি মনে করি, ‘সাত ভাই চম্পা’ টিভি সিরিজ দেখলে হারানো দর্শক ফিরে আসবে। আর প্রিমিয়ারে যতটুকু দেখেছি, মনে হচ্ছে ‘সাত ভাই চম্পা’ মেগা টিভি সিরিজটি হিট হবেই।

চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ৬ কোটি দর্শক ২৩ তারিখ থেকে এই মেগা সিরিজটি দেখা শুরু করবে। তিনি বলেন, বাংলাদেশে অনেক গল্প রয়েছে যা আমাদের মন ছুঁয়ে যায়, হৃদয় নাড়া দিয়ে যায়। আমরা ওই সব গল্পগুলো নিয়েও কাজ করতে চাই। আরো বলেন, এই সিরিয়ালটি যখন চলবে তখন কোনোভাবেই ১০ মিনিটের বেশি বিজ্ঞাপন থাকবে না। শুধুমাত্র দর্শকদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Reneta

চ্যানেল আই এর বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, যারা ঠাকুমার ঝুলি পড়েছেন তারা কমবেশি এই গল্প সম্পর্কে জানেন। দুই বাংলায় মিলে এই গল্প দিয়ে নাটক, সিনেমা নির্মাণ হয়েছে; কিন্তু আজও এই গল্পের আবেদন ফুরায়নি। তাই আমরা দর্শকদের চাহিদা মাথায় রেখে পৌরাণিক গল্প নিয়ে ১ বছর ধরে গবেষণা করে, ২০০ কর্মীর পরিশ্রমের সফল হচ্ছে সাত ভাই চম্পা। তিনি বলেন, সাত ভাই চম্পাকে শুধু একটি টেলিভিশন সিরিজ বলব না। বর্তমান সময়কে সামনে রেখে বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল টিভি সিরিয়াল। পৃথিবীতে বর্তমান সময়ে টেলিভিশন সফটওয়্যার নির্মাণের ক্ষেত্রে যেসব কারগরী টেকনিক ব্যবহার করা তার সর্বোৎকৃষ্ট উদাহরণ হলো ‘সাত ভাই চম্পা’। দর্শক এতে কাহিনীর উত্থান পতন সঙ্গে চমৎকার ছবি, সাউন্ড, রেজুলেশন ইত্যাদি পাবেন।

‘সাত ভাই চম্পা’র টাইটেল স্পন্সর ও ইমামির সহকারি জেনারের ম্যানেজার হাসান মাহমুদ বলেন, ভালো কনটেন্ট নির্মিত হলে স্পন্সরের অভাব হয় না। ‘সাত ভাই চম্পা’ তেমনই একটি ভালো কনটেন্ট। তাই ইমামি কর্তৃপক্ষ ‘সাত ভাই চম্পা’র সঙ্গে আছে। চ্যানেল আই সবসময় নতুন কিছু সৃষ্টি করে সাফল্য অর্জন করে। এবারও তাই হবে সেটাই প্রত্যাশ করছি।

এই মেগা টিভি সিরিজ নিয়ে আগামী ২৩ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৮টায় ৫২ মিনিটের বিশেষ পর্ব প্রচারিত হবে চ্যানেল আই তে। একই চ্যানেলে ৩০০ পর্বের ধারাবাহিকটি নিয়মিত প্রচারিত হবে ২৮ ফেব্রুয়ারি থেকে প্রতি সপ্তাহে বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার রাত আটটায়। মেগা টিভি সিরিজ ‘সাত ভাই চম্পা’ পরিচালনা করছেন রিপন নাগ। গল্প তৈরি করেছেন রিপন নাগ ও নাজাকাত খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজাকাত খান ও ইমতিয়াজ সজীব, প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

পোশাক পরিকল্পনা করছেন নোশীন রহমান, শিল্প নির্দেশনা দিচ্ছেন চয়ন কুমার দাস, রূপসজ্জার দায়িত্ব রয়েছেন কাইয়ুম মেহেদি। সিরিজের শিরোনাম গান তৈরি করেছে চিরকুট। আজকের প্রিমিয়ার শেষে নির্মাতা রিপন নাগ বলেন, বিশ্বায়নের এই যুগে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সম্পূর্ণ দেশীয় আঙ্গিকে নির্মাণ করা হচ্ছে ‘সাত ভাই চম্পা’। সেট, পোশাক, মেকআপ, ক্যামেরা এবং ভিএফএক্স থেকে শুরু করে সবকিছুতেই থাকছে চমক।

সাত ভাই চম্পার প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন অমিত সিনহা, শানারেই দেবী শানু, দীপা, চৈতি, বৃষ্টি, ঝুমুর, নওশাবা, সুব্রত, মাজহারুল ইসলাম, আহমেদ শরীফ, সাহির আমান চৌধুরী, নাদির খান, হুমায়ূন সাধু প্রমুখ। সাত ভাই চম্পার রেডিও পার্টনার রেডিও ভূমি (৯২.৮), প্রিন্ট মিডিয়া পার্টনার আনন্দ আলো ও সাপ্তাহিক, অনলাইন মিডিয়া পার্টনার চ্যানেল আই অনলাইন।

ছবি: তানভীর আশিক

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেসচ্যানেল আইটিভিরিপন নাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসিদের বিপক্ষে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, আছেন বিখ্যাত অভিনেতা-সাংবাদিকও

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যা: সাবেক এমপিসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই ২৬, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান (সংগৃহীত)।

পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে সেনাসদস্যদের পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT