চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ এপ্রিলের মধ্যে ট্যানারি বন্ধ করলে ৯ এপ্রিল জরিমানা বিষয়ে শুনানি

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১১:৪৯ পূর্বাহ্ণ ৩০, মার্চ ২০১৭
আদালত
A A
বকেয়া টাকা-চামড়া ব্যবসায়ী

হাজারীবাগের ট্যানারি কারখানাগুলোর সকল কার্যক্রম আগামী ৬ এপ্রিলের মধ্যে বন্ধ করে আদালতকে জানালে ট্যানারি কারখানাগুলোকে করা প্রতিদিনের জরিমানা ও বকেয়া জরিমানার বিষয়ে শুনানি নিয়ে আগামি ৯ এপ্রিল আপিল বিভাগ আদেশ দেবেন।

১৫৪ ট্যানারি প্রতিষ্ঠানকে পরিবেশ ক্ষতির ৩০ কোটি ৮৫ লাখ বকেয়া জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে কারখানা মালিকদের করা আবেদন ও প্রতিদিন ১০ হাজার টাকা করে জরিমানা নির্ধারণ করে আপিল বিভাগের দেয়া আদেশের বিরুদ্ধে করা রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ আগামি ৯ এপ্রিল পর্যন্ত শুনানি মুলতবি করে এই আদেশ দেন।

Banglabid

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। অপরপক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।

গত ২ মার্চ হাজারীবাগে থাকা ট্যানারিগুলোর ৩০ কোটি ৮৫ লাখ টাকা বকেয়া জরিমানা দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

হাইকোর্টের সে আদেশ স্থগিত চেয়ে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ও ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আবেদন করে।

Reneta

গত ১৯ মার্চ চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানোর আদেশ দেন।

ট্যানারি কারখানা স্থানান্তর না করায় গত বছরের ১৮ জুলাই ক্ষতিপূরণ হিসেবে প্রতিদিন ১০ হাজার টাকা করে ধার্য করেছিলেন আপিল বিভাগ। শিল্প সচিবকে এ অর্থ আদায়ের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছিল।

গত ১৩ ফেব্রুয়ারি শিল্প সচিব হাজির হয়ে ক্ষতিপূরণ আদায়ের সর্বশেষ পরিস্থিতি ব‌্যাখ‌্যা করে ট্যানারিগুলোর বকেয়া জরিমানা ৩০ কোটি ৮৫ লাখ টাকা দাঁড়িয়েছে বলে আদালতকে জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালতট্যানারি শিল্পপ্রধান বিচারপতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসি বললেন ‘রেফারিকে উদ্দেশ্য করে কিছুই বলিনি’

পরবর্তী

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জঙ্গিবাদে জড়িত হওয়ার কারণ

পরবর্তী

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জঙ্গিবাদে জড়িত হওয়ার কারণ

মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিট ব্যাক’ আবার শুরু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও হাসপাতালে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নাবিল

আগস্ট ২১, ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছবি: সংগৃহীত।

মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে ফ্রান্স ও সুইজারল্যান্ড

আগস্ট ২১, ২০২৬

খেলাপি ঋণ আদায়ে নতুন নীতিমালায় কী আছে?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবার সিআইসির মহাপরিচালক নারী কর্মকর্তা

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT