চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬৯ মিলিয়ন বছরের পুরনো ডাইনোসরের জীবাশ্মের সন্ধান

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
৯:৩৮ পূর্বাহ্ণ ১৯, অক্টোবর ২০২০
প্রবাস সংবাদ
A A

কানাডায় ৬৯ মিলিয়ন বছরের পুরনো ডাইনোসরের জীবাশ্মের সন্ধান মিলেছে।

নাথন হ্রাশকিন নামে ১২ বছর বয়সী এক কিশোর তার বাবার সঙ্গে কানাডার আলবার্টায় ব্যাডলান্ড্যাসের হর্সশো ক্যানিয়ায় ভ্রমণ করার সময় জীবাশ্মগুলো দেখতে পায়।

কিশোর নাথন বলেন, দুপুরের খাবারের পর পাহাড়ে ওঠার সময় প্রাণীর কিছু হাড়ের অংশ দেখতে পাই। নাথনের বাবা ডিওন বলেন, জীবাশ্মগুলো খুব স্পষ্ট ছিল। যেন কার্টুনের দৃশ্যের মতো। পরে হাড়ের ছবি প্যালিনটোলজি মিউজিয়ামে পাঠানো হয়। এগুলো জীবাশ্ম হিসেবে চিহ্নিত করার পর প্রত্নতত্ত্ববিদদের একটি দলকে সেই পাহাড়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়।

কিশোর নাথন আরো জানায়, জীবাশ্মটি পাওয়া আমার কাছে রীতিমতো সত্যিকারের ডাইনোসরকে আবিষ্কার করার মতো অনুভূতি হচ্ছে। যদিও এটি আমার কাছে স্বপ্নের মতো।

৬৯ মিলিয়ন বছর আগে হাঁস-বিল্ড নামে এক ধরনের ডাইনোসর ছিল। জীবাশ্মটি ছিল মূলত এ ধরনের ডাইনোসরের বাহু থেকে হিউমারাস হাড়ের অংশ।

এ ঘটনার পর বিমানবাহিনী প্রায় দুই মাস সন্ধান চালিয়ে আরও ৩০ থেকে ৫০টি হাড়ের খোঁজ পায়।

এক বিবৃতিতে বলা হয়, আলবার্টার ব্যাডলান্ড্যাসে কয়েক ধরনের জীবাশ্ম পাওয়া গেছে। কিশোর নাথন ও তার বাবার আবিষ্কারের পর বেশ কয়েকবার সেই স্থানগুলোতে খোঁজ নেয় বিশেষজ্ঞ দল। গত বৃহস্পতিবার শেষ সন্ধান চালান তারা। নাথন বলেন, আমাদের আবিষ্কার করা জায়গাটিতে বিশেষজ্ঞদের উপস্থিতি বেশ ভালো লাগছে।

উল্লেখ্য ১৯৮৪ সালে ভূ-তত্ত্ববিদ জোসেফবুর টাইরেল আলবার্টা রেডডিয়ার উপত্যকায় কয়লা উত্তোলনের সময় হঠাৎ ডাইনোসরের কঙ্কাল দেখতে পান। পরে তার নামানুসারেই ১৯৮৫ সালে জাদুঘরটির নামকরণ করা হয়।

বিভিন্ন প্রজাতির ৪০টিরও বেশি ডাইনোসরের কঙ্কাল ও তার নমুনা এখানে রয়েছে। পৃথিবীর ৩৭৫ মিলিয়ন বছরের প্রবাল প্রাচীর, বরফ যুগের স্তন্যপায়ী প্রাণী, সামুদ্রিক সরিসৃপ প্রাণীসহ নানা রকম প্রাগৈতিহাসিক জীবন ও জীব সৃষ্টির উৎসের বর্ণনা এবং নমুনাও এখানে রয়েছে।

পৃথিবীর সর্ববৃহৎ টি-রেক্স ডাইনোসর, যার দৈর্ঘ্য ১৭০০ বর্গফুট, এখানে প্রদর্শনীতে রয়েছে।

শুধু মিউজিয়াম নয় এটি জীবনসৃষ্টি ও এর ইতিহাসের উপাদান সরবরাহক জীবাশ্ম সংক্রান্ত বিজ্ঞানের (Paleontology) গবেষণা কেন্দ্রও। ৩১ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী গবেষণায় জড়িত রয়েছে। ৫ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী রয়েছে Distance learning student হিসাবে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: বিশ্বব্যাপী আক্রান্ত ৪ কোটি ছাড়ালো

পরবর্তী

ভারতবর্ষে কমিউনিস্টদের শতবর্ষ

পরবর্তী

ভারতবর্ষে কমিউনিস্টদের শতবর্ষ

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঘরে, ঘুমন্ত কলেজছাত্র নিহত

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT