চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬০ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ চলছে: তোফায়েল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৯ অপরাহ্ন ১৯, আগস্ট ২০১৭
অর্থনীতি
A A

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী ২০২১ সালের মধ্যে দেশের রপ্তানি আয় ৬০ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ। দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা করেই সরকার আমদানি ও রপ্তানির নীতি গ্রহণ করে।

শনিবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এন্ড স্টাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায়  তিনি এসব কথা বলেন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) ‘বাংলাদেশ ইন রিজিওনাল ট্রেড এন্ড কানেকটিভিটিঃ এ পলিটিকো-ইকোনমিক অ্যাসেসমেন্ট’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।

এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটি) দেয়া বাণিজ্য সুবিধা গ্রহণের জন্য পেপার লেস বাণিজ্যে সক্ষমতা অর্জনের প্রস্তুতি চলছে। শ্রীলংকার সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) স্বাক্ষর করা হচ্ছে। ডব্লিউটিও’র সিদ্ধান্ত অনুযায়ী ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা, চীন ভারতসহ বিভিন্ন উন্নত দেশের দেয়া বাণিজ্য সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য এগিয়ে যাচ্ছে।

মন্ত্রী আরো বলেন, বৈদেশিক বাণিজ্যের ভলিউম বৃদ্ধির সাথে সাথে চট্টগ্রাম ও মংলা বন্দরের আধুনিকায়ন এবং পানগাঁও আইসিডি ও পায়রা সমুদ্র বন্দর চালু করা হয়েছে, রাস্তাঘাট সম্প্রসারণ করা হচ্ছে।

বৈদেশিক বাণিজ্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিকল্প নেই উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ, ভূটান, ইন্ডিয়া নেপাল (বিবিআইএন) এবং বাংলাদেশ, চীন, ইন্ডিয়া, মায়ানমার (বিসিআইএম) এর কানেকটিভিটি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কাজ করে যাচ্ছে।  মোট বিশ্ব বাণিজ্যের মাত্র শতকরা ৫ ভাগের কম বাণিজ্য হচ্ছে দক্ষিণ এশিয়ায়।

বাণিজ্যমন্ত্রী বলেন, সার্ভিস সেক্টর বাদে বাংলাদেশ গত বছর প্রায় ৩৪ দশমিক ৬৬ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। এ বছর ৩৭ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সার্ভিস সেক্টর মিলে মোট রপ্তানি ধরা হয়েছে ৪১ বিলিয়ন মার্কিন ডলার।

Reneta

তিনি বলেন, বাংলাদেশ অন্য দেশকে কোন ধরনের বাণিজ্য সুবিধা দিচ্ছে না। দেশের শিল্প সুরক্ষা দিয়ে বাণিজ্য করছে, এ নীতির ফলে দেশ ইতোমধ্যে সিমেন্ট, রড, পেপার, টিনসহ অনেক পণ্যের ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করেছে। কাঁচাপাট রপ্তানির উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

ভারত বাংরাদেশের পাটজাত পণ্যের উপর কাউন্টার ভেইলিং ডিউটি আরোপ করেছে, কিন্তু কাঁচাপাট আমদানির উপর কোন ডিউটি আরোপ করেনি। বাংলাদেশ সবসময় নিজেদের শিল্পের সুরক্ষা দিচ্ছে। আগামী ২৯ আগস্ট বাংলাদেশ থাইল্যান্ডের ব্যাংককে বাণিজ্য সহজীকরণ চুক্তিতে স্বাক্ষর করবে বলেও মন্ত্রী উল্লেখ করেন।

সেন্টার ফর গভর্নেন্স স্টার্ডিজের (সিজিএস) প্রেসিডেন্ট প্রফেসর ড. এম আতাউর রহমানের সভাপতিত্বে এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবীদ এম শহিদুল ইসলাম। আন্যান্যের মধ্যে সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রব, এফবিসিসিআই’র সাবেক প্রেসিডেন্ট মীর নাসির হোসেন, এনবিআর’র সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ আব্দুল মজিদ, ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট আসিফ ইব্রাহীম, অ্যাম্বাসেডর আশফাকুর রহমান ও বিআইআইএসএস’র প্রেসিডেন্ট অ্যাম্বাসেডর মুন্সী ফয়েজ আহমেদ বক্তব্য দেন।

Jui  Banner Campaign
ট্যাগ: তোফায়েল আহমেদরপ্তানি আয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুত ৫০টি গাড়ি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ছবি: সংগৃহীত।

সিপিআই ২০২৫: দুর্নীতির তালিকায় বাংলাদেশ আরও পিছিয়ে, অবস্থান ১৩তম

ফেব্রুয়ারি ১০, ২০২৬

হতাশা কাটিয়ে নামিবিয়ার বিপক্ষে জয় তুলল নেদারল্যান্ডস

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পুকুরে মিললো বিপুল পরিমাণ অস্ত্র

ফেব্রুয়ারি ১০, ২০২৬

মধ্যরাতে ভোটকেন্দ্রের বুথে আগুন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT