বলিউড ভাসছে ‘বাজিরাও মাস্তানি’র’ জ্বরে। কখনো পোস্টার রিলিজ, কখনো রণবীর-দীপিকা-প্রিয়াঙ্কার লুক। প্রতিটা টিজারেই সফল সঞ্জর লীলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’। আর এবার এসব কিছুকে ছাপিয়ে মুক্তি পেলো ছবির ৬০ ফুট লম্বা পোস্টার!
‘বাজিরাও মাস্তানি’র’ সব কিছু নিয়েই রণবীর বলেন, এই ছবিতে অভিনয় করে আমি দারুণ খুশি। প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। সঞ্জয় স্যরের কাছ থেকে অনেক কিছু শিখেছি। একদম জমজমাট ছবি বাজিরাও মাস্তানি।
‘রাম-লীলা’ ছবির সাফল্যের পর ফের রণবীর-দীপিকা জুটি পর্দায় ফিরিয়ে আনছেন সঞ্জয় লীলা বানসালি। আগের ছবিতে প্রিয়াঙ্কার আইটেম গার্ল থাকলেও এবার ছবির মূল চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা।
ছবিতে বাজিরাওয়ের চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং, তার স্ত্রী কাশীবাঈ চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা ও মাস্তানি চরিত্রে দেখা যাবে দীপিকা পাডুকোনকে। আগামী ১৮ নভেম্বর ভারতে মুক্তি পাচ্ছে ছবিটি।







