চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ মোবাইল অপারেটরকে বিটিআরসির নোটিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ণ ১৫, মার্চ ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

বন্ধ হয়ে যাওয়া সিমের অব্যবহৃত ব্যালান্সের টাকা এবং এরকম ব্যালান্সের হিসাব না পেয়ে ৫টি মোবাইল অপারেটর কোম্পানিকে কারণ দর্শাতে বলেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

১৪ মার্চ কারণ দর্শানোর এই নোটিশ জারি করা হয়। নোটিশে কেনো অবশিষ্ট টাকা ও হিসাবের তথ্য দেয়া হয়নি তা ব্যাখ্যা করতে টেলিটক, বাংলালিংক, রবি, এয়ারটেল ও সিটিসেলকে ৭ দিনের সময় দেয়া হয়েছে।

২০০৮ সালের মে থেকে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ হওয়া সিমগুলোর অবশিষ্ট টাকা অপারেটরদের কাছে ফেরত চায় বিটিআরসি। এই সময়ে নিজেদের ২৫ লাখ সিম বন্ধ হওয়ার তথ্য জানিয়ে ৯ কোটি টাকা জমা দিয়েছে গ্রামীণফোন। কিন্তু টেলিটক, বাংলালিংক, রবি, এয়ারটেল এবং নিজেই বন্ধ হয়ে যাওয়া সিটিসেল তাদের বন্ধ সিমের ব্যালান্সের টাকা ও হিসাব কোনোটিই না দেয়নি। এ ব্যাপারে তাদের ব্যাখ্যা জানতেই এই নোটিশ।

বাংলালিংকের ব্যাখ্যা অগ্রহণযোগ্য: বিটিআরসি
বন্ধ সিমের অবশিষ্ট ব্যালান্স এবং এরকম ব্যালান্সের হিসাব দিতে অপারগতা প্রকাশ করেছিলো বাংলালিংক। মোবাইল অপারেটরটির দাবি তারা বন্ধ করা সিমের গ্রাহকের তথ্য ও ব্যালান্স হিসাব সংরক্ষণ করে না।

কিন্তু বাংলালিংকের এই ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় বলে নাকচ করে দিয়েছে বিটিআরসি। বন্ধ সিমের ব্যালান্সের বিষয়ে বাংলা লিংক মিথ্যা, বিভ্রান্তিমূলক ব্যাখ্যা দিয়েছে বলে মনে করে নিয়ন্ত্রক সংস্থাটি। এরকম তৎপরতাকে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেশন আইনের লঙ্ঘন বলেও জানায় বিটিআরসি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধা হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ

পরবর্তী

সোনালী ফ্রেমে বাঁধিয়ে রাখার মত যে ছবিগুলো

পরবর্তী

সোনালী ফ্রেমে বাঁধিয়ে রাখার মত যে ছবিগুলো

আধিপত্য ধরে রেখেছে টাইগাররা

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT