৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন মামুনুল হক

মামুনুল হক হাইকোর্টে জামিনের জন্য উপস্থিত, তার মুখের অভিব্যক্তি গভীর।. Channel i News – চ্যানেল আই নিউজ
হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে ৫ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।
পুলিশের ওপর হামলার অভিযোগ ও বিস্ফোরক আইনে করা রাজধানীর পল্টন ও চট্টগ্রামের হাটহাজারী থানায় করা এসব মামলায় বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন।
আদালতে মামুনুল হককের পক্ষে শুনানি করেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা। এই আইনজীবী জানান, আজকের এই ৫ মামলাসহ মোট ১৮ টি মামলায় জামিন পেলেন মামুনুল হক। তার বিরুদ্ধে মোট মামলার সংখ্যা ৪১ টি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






