জাতীয় লিগের ম্যাচ চলাকালীন সময়ে সতীর্থ ক্রিকেটারের গায়ে হাত তোলার দায়ে সব ধরণের ক্রিকেট থেকে ৫ বছর নিষিদ্ধ হলেন শাহাদাত হোসেন রাজিব। পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে ৩৪ বছর বয়সী এ পেসারকে।
বিসিবির টেকনিক্যাল কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নু মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শাহাদাতের শাস্তির কথা জানান।







