চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ বছরে ১৬ লাখ ৫ হাজার কোটি টাকার প্রকল্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৩ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০১৮
অর্থনীতি
A A

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সরকার গত ৫ বছরে ১ হাজার ৩৬২টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১৬ লাখ ৫ হাজার ৩২৩ কোটি টাকা।

বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এ তথ্য জানান।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, ৩৬২টি উন্নয়ন প্রকল্পের ব্যয় ১৬ লাখ ৫ হাজার ৩২৩ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ৯ লাখ ৮৫ হাজার ৯৫৬ কোটি টাকা, বৈদেশিক সহায়তা থেকে ৫ লাখ ৬৫ হাজার ৫২৮ কোটি টাকা এবং বাস্তবায়নকারি সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫৩ হাজার ৮৩৮ কোটি টাকা খরচ করা হবে।

মন্ত্রী জানান, ২০১৪ সালে সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত ১৫০টি একনেক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকগুলোতে ১ হাজার ৩৬২টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। তবে বুধবারের বৈঠকটি ছিলো ১৫১তম সভা।

এটি সরকারের শেষ একনেক সভা কিনা এমন প্রশ্নের জবাবে মুস্তাফা কামাল বলেন, এটিই শেষ সভা তা বলা যায় না। তবে হাতে এখনো প্রকল্প রয়েছে। কিন্তু আমিওতো নির্বাচন করবো। তাই এলাকায় যেতে হবে। একনেক হলেও আমি নিজেই কতটা সময় দিতে পারবো কি পারবো না সেটি বড় কথা।

Reneta

তিনি বলেন, অনেক প্রকল্প অনুমোদন দেয়া হলো। মন্ত্রণালয়গুলো উচিত এসব প্রকল্প মানসম্মতভাবে বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একনেকএনইসিপ্রকল্প
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT