চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ বছরে দেড় কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩০ অপরাহ্ণ ২৬, জুন ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার আগামী পাঁচ বছরে দেড় কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে।

প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা আজ জাতীয় সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য এম আব্দুল লতিফের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডে ক্রমবর্ধিত হারে নারী শ্রম শক্তির অংশগ্রহণের কারণে প্রায় ৩ দশমিক ১ শতাংশ হারে মোট শ্রমশক্তি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার পাঁচ বছর মেয়াদে ১২ দশমিক ৯ মিলিয়ন অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তিনি এসময় প্রবাসে শ্রমিকদের কর্মসংস্থানের বর্তমান ধারা অপরিবর্তিত থাকবে বলে আশা প্রকাশ করেন। ২০১৭-১৮ অর্থবছরে বিদেশে ৮ লাখ ২০ হাজার শ্রমিক পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বিগত ১০ বছরে দেশের ইপিজেডে ৩ লাখ ৫ হাজার ২৪২ জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যুব উন্নয়নের লক্ষ্যে ১৯ লাখ ২৫ হাজার ১৫০ জন যুবক/যুব মহিলাকে প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এদের মধ্য থেকে ৫ লাখ ৯৬ হাজার জনকে আত্মকর্মসংস্থানে সম্পৃক্ত করা, ৭৫ হাজার জনকে ন্যাশনাল কর্মসূচির আওতায় অস্থায়ী কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ প্রদান এবং শেখ হাসিনা জাতীয় যুবকেন্দ্রকে উৎকর্ষ কেন্দ্র রুপে রুপান্তরিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সরকার ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় সাত পর্বে ৩৭টি জেলার ১২৮টি উপজেলায় ১ লাখ ৯৩ হাজার ৯৮৫ জন যুবককে প্রশিক্ষণ দিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই কর্মসূচির আওতায় ২ লাখ ২৫ হাজার ৪০২ জন বেকার যুবকের ২ বছরের অস্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। পর্যায়ক্রমে এই কর্মসূচি সকল জেলায় সম্প্রসারণ করা হবে।

Reneta

তিনি বলেন, সরকারি পর্যায়ে আইটি এবং উদ্ভাবনী সেক্টরে ২০১৮ সাল পর্যন্ত ৩ লাখ ৫০ হাজার জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং ২০২১ সাল পর্যন্ত এই সংখ্যা হবে ৭ লাখ।

প্রধানমন্ত্রী বলেন, ২০১৮ সাল পর্যন্ত আইটি সেক্টরে ৬৮ হাজার জনের কর্মসংস্থান হয়েছে এবং ২০২১ সালে এই সংখ্যা দাঁড়াবে ৩ লাখ।

সরকার প্রধান বলেন, লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট এন্ড গভার্নেন্স প্রকল্পের আওতায় বিশ্বমানের প্রশিক্ষণে ৩৩ হাজার ১৮৮ জন আইটি প্রশিক্ষিত দক্ষ মানবসম্পদ তৈরী করা হয়েছে। যার মধ্যে ১০ হাজার ৮২১ জনের আইটি শিল্পে কর্মসংস্থান হয়েছে।

এছাড়া, রূপপুর পারমানবিক প্রকল্পে মাধ্যমে ১ লাখ মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা রয়েছে, ২৮টি হাইটেক পার্ক এবং সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই পার্কগুলো সম্পূর্ণ চালু হলে ২ লাখ লোকের কর্মসংস্থান হবে এবং কনস্ট্রাকশন সেক্টরে ৫ লাখ দক্ষ জনবল তৈরীর উদ্যোগ নেওয়া হয়েছে এবং ট্যুরিজম ও হসপিটালিটি সেক্টরে ২০২৩ সালের মধ্যে ২ লাখ ৫০ হাজার জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, আত্মকর্মসংস্থান সৃষ্টিতে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে বিনা জমানতে ও সহজ শর্তে জনপ্রতি ২ লাখ টাকা পর্যন্ত যে ঋণ প্রদান করা হচ্ছে তা আরো বিস্তৃত করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় সংসদপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের, সমাধানও তাদেরকে করতে হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

ঢাবিতে ৮১০ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

পরবর্তী

ঢাবিতে ৮১০ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

হজ ফ্লাইটে টিকিট দুর্নীতি: ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

সর্বশেষ

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT