চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ বছরের সন্তানকে জবাই করে পিতার আত্মহত্যার চেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৯ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৭
জনপদ, ময়মনসিংহ
A A
নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় 'হত্যা' লেখা বোতাম. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহ প্রতিবেদক:  ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাকতা তালতলা এলাকায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পারিবারিক দ্বন্দ্বে প্রতিবন্ধী শিশু পুত্র রিয়াদকে (৫) জবাই করে হত্যার পর পিতা হাবিবুর রহমান গলায় ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।

গুরুতর আহত হাবিবুর রহমানকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিশু রিয়াদের লাশ উদ্ধার করে ফুলবাড়িয়া থানায় নিয়ে এসেছে পুলিশ। ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কবিরুল ইসলাম জানান: ফুলবাড়িয়ার বরুকা গ্রামের এনজিও কর্মী হাবিবুর রহমান জামালপুরে কর্মরত অবস্থায় ১ম স্ত্রীর অনুমতি ছাড়াই জামালপুরে আরেকটি বিয়ে করে। এই বিয়েকে কেন্দ্র করে তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়।

গত ৩ মাস আগে প্রথম স্ত্রী হাবিবুর রহমানকে তালাক দিয়ে প্রতিবন্ধী পুত্র রিয়াদকে রেখে ইছাইল গ্রামের বাপের বাড়িতে চলে আসে। পরে প্রতিবন্ধী পুত্রকে নিয়ে দ্বিতীয় স্ত্রীর সাথে হাবিবুর রহমানের ঝগড়া বিবাদ শুরু হয়। এরই জেরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেড়াতে যাওয়ার কথা বলে গ্রামের বাড়িতে নিয়ে আসে। পরে বাকতা তালতলা এলাকার নির্জন স্থানে নিয়ে রিয়াদকে ধারালো অস্ত্র (ছুড়ি) দিয়ে জবাই করে রাস্তার উপর ফেলে রাখে। পুত্র রিয়াদের মৃত্যু নিশ্চিত হলে সে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে  এলকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জবাই করে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থী মনিরুজ্জামান।

টাঙ্গাইলে তিন তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ২৪, ২০২৬

বাজারে সবজি ও মাছের দাম বেড়েছে

জুলাই ২৪, ২০২৬

আর্জেন্টিনাকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী ওটামেন্ডি

জুলাই ২৪, ২০২৬

বন্য প্রাণীর সুরক্ষায় পরিবেশ সচিবকে প্রধান করে ওয়াইল্ডলাইফ কমিশন গঠন

জুলাই ২৪, ২০২৬

শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT