চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ বছরেও শেষ হয়নি সিরাজগঞ্জ বাইলেনের কাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

৫ বছরেও শেষ হয়নি সিরাজগঞ্জের সয়দাবাদ থেকে এনায়েতপুর পর্যন্ত সড়কের বাইলেন প্রকল্পের কাজ। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে যাত্রী দুর্ভোগ।

তাঁতসমৃদ্ধ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ব্যবসা বাণিজ্যের প্রসার এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সয়দাবাদ-এনায়েতপুর সড়কের বাইলেন প্রকল্পের কাজ হাতে নেয় সড়ক ও জনপথ বিভাগ।

২০১০-২০১১ অর্থ বছরে ৩৩ কোটি টাকা ব্যয়ে সাড়ে ১৯ কিলোমিটার দীর্ঘ সড়কের কাজ শুরু করে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল সিভিল ইঞ্জিনিয়ারিং লিমিটেড।

কিন্তু শুরু থেকেই অগ্রগতি নেই কাজের। এলাকাবাসীর অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতির কারণে দুই বছর মেয়াদি প্রকল্পটি দীর্ঘ প্রায় ৫ বছরেও শেষ না হওয়ায় কাজের অধিকাংশই রয়ে গেছে অসমাপ্ত।

এলাকাবাসীর দাবি, এই রাস্তা দীর্ঘদিন থেকে কাজ করা হলেও এখন পর্যন্ত তেমন কোনো ফল পাওয়া যাচ্ছে না। এই রাস্তার কাজ দ্রুত শেষ না করা হলে এলাবাসীর দুর্ভোগ আরও বাড়বে।  রাস্তার এমনই বেহাল দশা রাস্তা দিয়ে ভ্যানগাড়ী চালানোই কষ্টকর হয়ে গেছে।

ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ ।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, যখন কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়, তখন তাদের সাথে আমাদের একটা চুক্তি থাকে। এখন আমরা চুক্তি মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

সময়মত কাজ না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন বেলকুচি উপজেলার মানুষ। দ্রুত সয়দাবাদ-এনায়েতপুর সড়কের বাইলেন প্রকল্পটি বাস্তবায়নের দাবি তাদের।

ট্যাগ: সিরাজগঞ্জ-বাইলেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৫ বছরেও শেষ হয়নি সিরাজগঞ্জ বাইলেনের কাজ

পরবর্তী

প্রথম ওয়ানডে অস্ট্রেলিয়ার

পরবর্তী

প্রথম ওয়ানডে অস্ট্রেলিয়ার

ইতালির জয়ের দিনে নেদারল্যান্ডের হোঁচট

সর্বশেষ

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬

প্রেমিক যুগলকে পৈশাচিক কায়দায় নির্যাতন, গ্রেপ্তার-৩

আগস্ট ২৭, ২০২৬

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

আগস্ট ২৭, ২০২৬

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT