চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ জানুয়ারি কর্মসূচি পালন করবে আ. লীগ: হাছান মাহমুদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫১ পূর্বাহ্ন ০২, জানুয়ারি ২০১৬
রাজনীতি
A A

দশম জাতীয় সংসদের দ্বিতীয় বছরপূর্তিতে গতবছরের মতো এবারও কর্মসূচি থাকছে আওয়ামী লীগের। তবে কী সেই কর্মসূচি এখনো জানানো হয়নি।  এক সংবাদ সম্মেলনে ৫ জানুয়ারি নিয়ে করা এক প্রশ্নের জবাবে দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এ কথা জানিয়েছেন।

শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিতে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন।

৫ জানুয়ারিতে আওয়ামী লীগের কোনো কর্মসূচি থাকবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, কর্মসূচি অবশ্যই থাকবে। তবে তা পরে জানিয়ে দেওয়া হবে।

৩০ তারিখ পৌর নির্বাচন সুষ্ঠু হলে সব জায়গা থেকে বিএনপি জয়লাভ করতো খালেদা জিয়ার এমন দাবির প্রতিক্রিয়ায় হাছান মাহমুদ বলেন, ‘জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন, তখন নির্বাচন বলতে হতো ১০টি হুন্ডা, ২০টি গুন্ডা, নির্বাচন ঠাণ্ডা। বেগম খালেদা জিয়া সম্ভবত সেই ধরনের নির্বাচন চেয়েছিলেন।

ছিয়ানব্বই সালে উনি (খালেদা জিয়া) যে নির্বাচন দিয়েছিলেন, তিনি তার বক্তব্যে সেই ধরনের নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন। তিনি আসলে ছিয়ানব্বই মার্কা নির্বাচন চেয়েছিলেন।

২০১৩, ১৪ এবং ১৫ সালে খালেদা জিয়ার নেতৃত্বে জ্বালাও-পোড়াও, তাণ্ডবের রাজনীতির কারণে বিএনপির নেতাকর্মীরাই মুখ ফিরিয়ে নিয়েছে বলেও দাবি করেন হাছান মাহমুদ।

Reneta

পৌর নির্বাচনে সেই সত্যটি অনুধাবন করার জন্য খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান হাছান মাহমুদ।

তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া শুধু মিথ্যাচারই করেছেন তা নয়, আপত্তিকর বক্তব্যও দিয়েছেন। প্রকৃতপক্ষে স্বৈরাচারী, ডাইনি, রক্তপিপাসু ও হায়েনা এই কথাগুলো বেগম খালেদা জিয়া ক্ষেত্রেই প্রযোজ্য। তার হাতে শুধু পোড়া মানুষের গন্ধই না, রক্তের দাগ লেগে আছে।

শিগগিরই দেশের সরকার পরিবর্তন হবে- খালেদা জিয়ার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, শিগগিরই সরকার পরিবর্তন হবে এ কথা বলে তিনি প্রমাণ করেছেন, তিনি এখনও ভিতরে ভিতরে ষড়যন্ত্রে লিপ্ত আছেন। উনি অগণতান্ত্রিক পদ্ধতিতে সরকার উৎখাতের চেষ্টায় লিপ্ত। সেটি তার বক্তব্যে স্পষ্ট হয়েছে।

গণতান্ত্রিক সরকার পরিবর্তনের একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচন। আর সেই নির্বাচন ২০১৯ সালে অনুষ্ঠিত হবে।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের মানুষকে আন্দোলনের নামে পেট্রোলবোমার ভয় দেখিয়ে লাভ নেই। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে আছে। বর্তমান সরকারের উন্নয়নের পথে আছে। গত বছরের শুরুতে তিন মাসের নাশকতার আন্দোলনে প্রাণহানি আর ধ্বংসের জবাবই পৌর নির্বাচনে বিএনপি পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক ফরিদুনাহার লাইলীও ছিলেন।

এদিকে আজ সকালে বিএনপির পক্ষ থেকে জানানে হয়েছে, ৫ জানুয়ারি সারাদেশে সমাবেশ করবে দলটি। কেন্দ্রীয়ভাবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার পরিকল্পনা রয়েছে দলটির। এ লক্ষ্যে ইতোমধ্যে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে। গণমাধ্যমে খবর রয়েছে, বিএনপি ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য ডিএমপিতে আবেদন করলেও সেখান থেকে এখনো সমাবেশের অনুমতি দেয়া হয়নি।

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগহাছান মাহমুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন ঝড়ের আভাস!

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাকায় ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জাঙ্ক ফুড কি সিগারেটের মতোই ক্ষতিকর, যা বলছে গবেষণা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

২০২৬ সালের হজের ভিসা ৮ ফেব্রুয়ারি থেকে শুরু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT