চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫৮ শতাংশ আমেরিকান মনে করে মার্কিন গণতন্ত্র ঝুঁকিতে রয়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত, মার্কিন পতাকা ও প্ল্যাকার্ড দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাম্প্রতিক এক গবেষণা তথ্য মতে, প্রতি ১০ মার্কিন নাগরিকের ছয় জনই মনে করেন দেশটির গণতন্ত্র ধ্বংসের ঝুঁকিতে রয়েছে।

বুধবার প্রকাশিত কুইনিপিয়াক ইউনিভার্সিটির এক জরিপ প্রতিবেদন থেকে এসব তথ্য তুলে ধরে বার্তা সংস্থা এএফপি।

কুইনিপিয়াক ইউনিভার্সিটি পরিচালিত জরিপে অংশ নেয়াদের ৭৬ শতাংশ জানান, তারা মনে করেন যে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক অস্থিতিশীলতা বিদেশি হুমকির চেয়ে বড়।

জরিপে অংশগ্রহণ করা ৫৮ শতাংশ নাগরিকের মতে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা মার্কিন ক্যাপিটল ভবনে হামলা চালানোর পর থেকে দেশের গণতন্ত্র ধ্বংসের ঝুঁকিতে রয়েছে। তারা মনে করেন যে তাদের জীবনে যুক্তরাষ্ট্রে এতো বেশি রাজনৈতিক বিভাজন আর কখনো দেখেননি।  যদিও এক্ষেত্রে ভিন্নমত পোষণ করেছে ৩৭ শতাংশ নাগরিক।

কংগ্রেসে চালানো হামলার মতো যুক্তরাষ্ট্রে আর কোন হামলার সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে জরিপে অংশ নেয়াদের ৫৩ শতাংশ জানান, এমন হামলার কিছুটা সম্ভাবনা রয়েছে।

প্রতিনিধি পরিষদের বিশেষ কমিটি ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে চালানো হামলার তদন্ত করছে। জরিপে অংশ নেয়াদের ৬১ শতাংশ বলেছেন, তারা এ তদন্ত সমর্থন করেন। এদিকে ডেমোক্রেটদের ৮৩ শতাংশ এর পক্ষে এবং রিপাবলিকানদের ৬০ শতাংশ এর বিপক্ষে সমর্থন জানান।

এই জরিপে অংশ নেয়াদের মাত্র ৩৩ শতাংশ প্রেসিডেন্ট জো বাইডেনের কাজের প্রতি সমর্থন জানিয়েছে। অপর দিকে ৫৩ শতাংশই তার কাজের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছে। তবে গত নভেম্বরে চালানো কুইনিপিয়াকের জরিপে বাইডেন তার করা কাজের ক্ষেত্রে ৩৮ শতাংশের সমর্থন পেয়েছিলেন।

ট্যাগ: যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতিসংঘে ভোটাধিকার হারিয়েছে ৮ দেশ

পরবর্তী

এফডিসিতে ভোটাধিকার হারিয়ে রতনের কান্না

পরবর্তী
এফডিসিতে ভোটাধিকার হারানো রতনের কান্নার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এফডিসিতে ভোটাধিকার হারিয়ে রতনের কান্না

শেখ ফজলুল হক মণি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ ফজলুল হক মণি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT