চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫৭ মাসের ঘটনাপ্রবাহ

সাবিত খানসাবিত খান
১০:৪৪ পূর্বাহ্ন ১১, এপ্রিল ২০১৫
অপরাধ, বাংলাদেশ
A A

কামারুজ্জামানের আটক হওয়া থেকে শুরু করে ফাঁসি পর্যন্ত ঘটনাপ্রবাহ প্রায় ৫ বছরের। সাতান্ন মাস ধরে বিস্তৃত এ প্রক্রিয়া।

২০১০ সালের ১৩ জুলাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন কামারুজ্জামান। প্রথমে রাজধানীর পল্লবী থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয় ওই বছরের ২ অক্টোবর।
২০১২ সালের ৪ জুন ট্রাইব্যুনাল-২ তাঁর বিরুদ্ধে সাতটি অভিযোগ গঠন করেন। মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয় ২ জুলাই ।

একাত্তরে সোহাগপুর গ্রামে নির্বিচার হত্যাযজ্ঞের দায়ে ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনালের দেওয়া দণ্ডাদেশের বিরুদ্ধে ও খালাস চেয়ে ৬ জুন সুপ্রিম কোর্টে আপিল করেন কামারুজ্জামান। তবে যেসব অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিলো, কিংবা যেসব অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি; সেগুলোর বিরুদ্ধে আপিল করেনি রাষ্ট্রপক্ষ ।

আপিল বিভাগে ২০১৪ সালের ৫ জুন আপিলের শুনানি শুরু হয়। শুনানি শেষ হয় ১৭ সেপ্টেম্বর। ওই দিন আপিল বিভাগ রায় অপেক্ষমাণ (সিএভি) রাখেন। ২০১৪ সালের ৩ নভেম্বর সংখ্যাগরিষ্ঠ মতে ফাঁসির আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।

এরপর গত ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। পরদিন ট্রাইব্যুনাল-২ মৃত্যু পরোয়ানায় সই করে কারাগারে পাঠালে সেখানে বন্দী কামারুজ্জামানকে তা পড়ে শোনানো হয়।

৫ মার্চ ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন করে আসামিপক্ষ। নানা অজুহাতে শুনানি পেছানোর চেষ্টাও হয়। শেষ পর্যন্ত শুনানি শেষে ৬ এপ্রিল রিভিউ খারিজ করেন আপিল বিভাগ। ৮ এপ্রিল পাওয়া যায় বিচারপতিদের সই করা চূড়ান্ত আদেশের কপি। ১০ এপ্রিল শেষ সুযোগ হিসেবে রাষ্ট্রপতির কাছে কামারুজ্জামান প্রাণভিক্ষার আবেদন না করার সিদ্ধান্ত নিলে ফাঁসি কার্যকর হওয়া সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।

Jui  Banner Campaign
ট্যাগ: কামারুজ্জামান
শেয়ারTweetPin

সর্বশেষ

মর্যাদাপূর্ণ ফলাফলের জন্য জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

খালের কচুরিপানা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় জামায়াত আমিরের তীব্র নিন্দা-প্রতিবাদ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচে টিকিট আকাশছোঁয়া, হোটেল-ফ্লাইট ভাড়া বেড়ে ৪ গুণ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT