চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫৫ বছর পর বিদেশে ইংল্যান্ডের হোয়াইটওয়াশ কৃতিত্ব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট ইতিহাসে তৃতীয় দল হিসেবে শ্রীলঙ্কার মাটিতে দলটিকে হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে সোমবার জমে ওঠা ম্যাচে শ্রীলঙ্কা শেষ পর্যন্ত ৪২ রানে হার মেনেছে। গত ৫৫ বছরে এই প্রথম বিদেশে কোনো দলকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড।

এর আগে দেশের বাইরে দুইবার হোয়াইটওয়াশ করার নজির আছে ইংল্যান্ডের। ১৯৬৩ সালে নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল ইংলিশরা। ১৯৮৬ সালে একই ব্যবধানে সাউথ আফ্রিকাকে হারিয়েছিল দলটি।

আগের দুই ম্যাচ জিতে ২০১৬ সালের পর দেশের বাইরে প্রথম টেস্ট সিরিজ জেতে ইংল্যান্ড।

ম্যাচের চতুর্থদিন লঙ্কানদের দরকার ছিল ২৭৪ রান। দিন শুরু হয় হাতে ৬ উইকেট নিয়ে। সকালে ব্রেক-থ্রু আনতে অতিথিদের অপেক্ষা করতে হয় এক ঘণ্টা। লিচের টার্ন করা বল সান্দাকানের ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় স্লিপে দাঁড়ানো বেন স্টোকসের হাতে। ৮২ রানে পাঁচ উইকেট হারিয়েও খেলা জমিয়ে তোলে স্বাগতিকরা। মেন্ডিস সিরিজে নিজের প্রথম হাফসেঞ্চুরি তুলে নেন। শেষ পর্যন্ত ৮৬ রানে রানআউট হন তিনি। রোশেন সিলভাকে নিয়ে ১০২ রানের জুটি গড়েন। সিলভাকে (৬৫) ফেরান মঈন আলী।

২১৪ রানে সপ্তম উইকেট হারিয়েও খুব একটা ভেঙে পড়েনি শ্রীলঙ্কা। নবম উইকেট পড়ে ২২৬ রানে। শেষ উইকেটে ১০১ রানের স্বপ্নও দেখাচ্ছিলেন পুষ্পকুমারা এবং সুরঙ্গা লাকমাল। শেষ পর্যন্ত দুজনে তুলতে পারেন ৫৮।

শ্রীলঙ্কার মাটিতে খেলতে গিয়ে এর আগে ২০০৪ সালে তাদের সব ম্যাচে হারাতে পেরেছিল অস্ট্রেলিয়া। গত বছর ভারতও একইভাবে লজ্জা দিয়েছিল দলটিকে। শ্রীলঙ্কা এবার তাদের হারাল ৩-০ ব্যবধানে।

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জামিন পেলেন রফিকুল ইসলাম মিয়া

পরবর্তী

নায়ক হতে নয়, জীবন বাঁচাতে ঢাকায় এসেছিলাম: শাকিল খান

পরবর্তী

নায়ক হতে নয়, জীবন বাঁচাতে ঢাকায় এসেছিলাম: শাকিল খান

ওবায়দুল কাদের

হঠাৎ ব্যাকফুটে আওয়ামী লীগ

সর্বশেষ

‘ফুল অউর কাঁটে’ নির্মাতার শেষযাত্রায় বলিউড

আগস্ট ২৬, ২০২৬

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার কেন স্থগিত ও রদবদল?

আগস্ট ২৬, ২০২৬

বিশ্বকাপে কোয়ালিফাই করলে পুরো দেশ আনন্দে ফেটে পড়বে: রোনান

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT