ইন্দোনেশিয়ার ত্রিগানা এয়ার সার্ভিসের ৫৪ আরোহী নিয়ে নিখোঁজ উড়োজাহাজটির সন্ধান এখনো পাওয়া যায়নি। পূর্বাঞ্চলের পাপুয়া প্রদেশের সেন্তানি বিমানবন্দর থেকে দক্ষিণাঞ্চলীয় ওকসিবিল শহরে যাচ্ছিল এটিআর ফোর্টি টু বিমানটি।
ওড়ার কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ কক্ষের সাথে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। উড়োজাহাজের সন্ধানে অভিযান শুরু হলেও খারাপ আবহাওয়ার কারণে তা সোমবার সকাল পর্যন্থ স্থগিত করা হয়েছে। বিমানটিতে ৫ শিশুসহ ৪৪ জন যাত্রী এবং ৫ জন ক্রু রয়েছেন।
ইউরোপীয় ইউনিয়নের কালো তালিকাভূক্ত ছিল ইন্দোনেশিয়ার অভ্যন্তরীণ রুটে চলাচল করা এটিআর ফোর্টি টু বিমানটি।






