চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫৪ ধারা: একযুগ পর রায়ের অপেক্ষা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩০ অপরাহ্ণ ২৩, মে ২০১৬
বাংলাদেশ
A A

প্রায় একযুগ পর মঙ্গলবার আলোচিত ৫৪ ধারায় ও ১৬৭ ধারা বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের করা আপিলের রায় দেবেন সর্বোচ্চ আদালত।

এই রায়ের মাধ্যমে কোনোরকম গ্রেফতারি পরোয়ানা ছাড়া ৫৪ ধারায় অাটক এবং আটকাবস্থায় জিজ্ঞাসাবাদের ১৬৭ ধারা সংশোধনে দেয়া হাইকোর্টের রায়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

এবছর ২২ মার্চ রাষ্ট্রপক্ষের আপিলের ওপর শুনানি শুরু হয়। শুনানিতে এ বিষয়ে আদালতের নির্দেশনা পালিত না হওয়া হতাশা ব্যক্ত করেন সর্বোচ্চ আদালত। তবে রাষ্ট্রপক্ষের আর্জি আদালত যেন বাস্তবতার বিবেচনায় নির্দেশনা দেন।

১৯৯৮ সালে ডিবি পুলিশ সিদ্ধেশ্বরী এলাকা থেকে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রুবেলকে ৫৪ ধারায় গ্রেফতার করে এবং পরে পুলিশ হেফাজতে মারা যায় রুবেল। এই ঘটনায় কয়েকটি মানবাধিকার সংগঠন রিট করলে ২০০৩ সালে রায় দেন হাইকোর্ট।

এতে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রচলিত বিধান সংশোধন করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়। সংশোধনের আগে কয়েক দফা নির্দেশনা মেনে চলার কথা বলা হয়। রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলের অনুমতি চেয়ে আবেদন করলে তার অনুমতি দেওয়া হয় ২০০৪ সালে।

শুনানিতে আবেদনকারী ও রাষ্ট্রপক্ষ নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, অপপ্রয়োগের ব্যাপারে আদালত যদি কোন রকম নির্দিষ্ট নির্দেশনা দেয় সেটা ঠিক আছে। কিন্তু আদালত আইন সংশোধনের জন্য ছক করে দিয়ে কোন রকম আদেশ দিতে পারেন না।

Reneta

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, এই ৫৪ ধারা বা পুলিশ কাস্টডি বা রিমান্ডের বিষয়ে যে সমস্ত রেকমেন্ডেশন দিয়েছে এবং আমরা বলেছি সেই সমস্ত রেকমেন্ডেশনকে বাংলাদেশের আর্থিক এবং সামাজিক প্রেক্ষাপটের আলোকে বিচার করে দেখতে হবে।

শুনানিতে আপিল বিভাগ আইন শৃঙ্খলাবাহিনীর সাদা পোশাকে গ্রেফতার করা, আসামীর শরীরে কাগজের মাধ্যমে লিখে হাজির করা, ফৌজদারী কার্যবিধি সংশোধন কেন হচ্ছে না, মামলা দায়েরে ত্রুটি থাকা নিয়ে মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, গ্রেফতার করার পরে পুলিশ কি করবে? পুলিশ আসামীকে মেজিস্ট্রেটের আদালতে নিয়ে যাওয়ার আগে কি করবে? ইত্যাদি কতগুলো বিস্তারিত নির্দেশনা ছিলো। ওনারা বলছেন এই নির্দেশনাগুলো এখনও ঠিকমতো পালন করা হচ্ছে না।

তবে অ্যাটর্নি জেনারেল বলেছেন, বর্তমানে জঙ্গিবাদসহ নানা সমস্যার মধ্যে আসামীদের জন্য হাইকোর্টের নির্দেশনা পালন করা সম্ভব কিনা তাও দেখতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫৪ ধারা
শেয়ারTweetPin

সর্বশেষ

যশোরে টানা বৃষ্টিতে পাটক্ষেতের অপূরণীয় ক্ষতি

আগস্ট ২, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ও ক্যাম্পাসের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরুর তারিখ ঘোষণা

আগস্ট ২, ২০২৬

ইরানে নতুন করে হামলার পরিকল্পনা বাতিল করেছেন ট্রাম্প

আগস্ট ২, ২০২৬

মাত্র হাজার টাকায় এমন স্বর্গীয় সৌন্দর্য

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যে হৃদয় আল্লাহর ওপর ভরসা করে, সে কখনো একা নয়

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT