চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫২ প্রেক্ষাগৃহে ‘ফাগুন হাওয়ায়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৮ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

আসছে ১৫ ফেব্রুয়ারি দেশজুড়ে মুক্তি পেতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও তৌকীর আহমেদের বহুল প্রতীক্ষিত ছবি ‘ফাগুন হাওয়ায়’। ৫২ এর ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটি দেশের ৫২টি প্রেক্ষাগৃহে মুক্তি নিশ্চিত করেছে। এমনটাই চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন ‘ফাগুন হাওয়ায়’ এর পরিবেশক অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান অভি।

এরইমধ্যে শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত ‘ফাগুন হাওয়ায়’ পুরো টিম। আজ এখানে, তো কাল ওখানে। এভাবেই ছবির খবর দর্শকের কাছে পৌঁছে দিতে ছুটছেন নির্মাতা সহ ছবির অন্যান্য কলাকুশলীরা। এরমধ্যে ৫২ প্রেক্ষাগৃহে ছবিটির মুক্তির খবরে স্বস্তি এলো পুরো টিমে।

এদিকে সোশাল মিডিয়াতেও ‘ফাগুন হাওয়ায়’ এর জয়জয়কার। পোস্টার, টিজার ও ট্রেলারের পর ছবির প্রথম গানটিও বেশ গ্রহনযোগ্যতা অর্জন করেছে।

টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’। ঐতিহাসিক কাহিনী নির্ভর ছবিটির প্রিমিয়ার শো দেখতে ইতোমধ্যে সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম-তিশা।

এছাড়াও অভিনয় করছেন বলিউডের অভিনেতা যশপাল শর্মা, আবুল হায়াৎ, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজাদ সেতুআফরোজা বানুআবুল হায়াৎইমপ্রেস টেলিফিল্মতিশাফাগুন হাওয়ায়ফারুক হোসেনযশপাল শর্মালিড বিনোদনসাজু খাদেমসিয়ামহাসান আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঝড়ো সেঞ্চুরিতে ফাইনাল রাঙালেন তামিম

পরবর্তী

মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ ৬ দফা দাবিতে শাহবাগ অবরোধ

পরবর্তী

মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ ৬ দফা দাবিতে শাহবাগ অবরোধ

আবেগের ক্ষুদ্র বহিঃপ্রকাশ ফুটিয়ে তুলেছি

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ টিমের অনুমানই সঠিক হল, চ্যাম্পিয়ন হল স্পেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT