চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে সেঁজুতি ট্রাভেলসকে লিগ্যাল নোটিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২১
আদালত
A A

যাত্রীদের ভোগান্তি ও হয়রানির অভিযোগে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে সেঁজুতি ট্রাভেলসকে লিগ্যাল নোটিশ দিয়েছে ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)।

এই ফোরাম আয়োজিত এক পিকনিকে যাওয়ার জন্য ভাড়া করা সেঁজুতি ট্রাভেলসের এসি গাড়িতে বৃষ্টির পানি পড়াসহ বিভিন্ন রকমের ভোগান্তির অভিযোগে সোমবার রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠানো হয়। ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি মাশহুদুল হক এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোতাহার হোসেন সাজু এই নোটিশ পাঠান।

সেঁজুতি ট্রাভেলসের ম্যানেজিং ডিরেক্টর দীনেশ চন্দ্র দাস এবং ওই প্রতিষ্ঠানের ম্যানেজারকে ৭ দিনের মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়ার কথা নোটিশ বলা হয়েছে।

ল’ রিপোর্টার্স ফোরামের দেয়া নোটিশে বলা হয়েছে, গত ২ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর সংগঠনটির বার্ষিক পিকনিকে যাওয়া-আসার জন্য সেঁজুতি ট্রাভেলসের তিনটি এসি বাস ভাড়া করা হয়। রিজার্ভ করা সত্ত্বেও যাত্রার শুরুর দিন এবং ফেরার দিন সঠিক সময়ে বাস সরবরাহ করেনি সেঁজুতি ট্রাভেলস। এছাড়া চুক্তি অনুযায়ী, ভাল বাস গাড়ী সরবরাহ না করে ফিটনেসহীন বাস সরবরাহ করায় বৃষ্টিতে বাসের ভেতরে পানি ঢুকে। এতে বাসের ভেতরে বসা, এমনকি দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে পড়ে। আর বাসের বক্সের ভেতরে থাকা মালামাল ভিজে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এতে সংগঠনটির সদস্যরা বিশাল ক্ষতির মুখে পড়ে। এছাড়া বৃষ্টিতে ভেজার কারণে কয়েকজন সদস্য এবং তাদের শিশুসহ পরিবারের সদস্যরা জ্বরাক্রান্ত হয়। তাই চুক্তি অনুসারে ভালো বাস সরবরাহ না করায় চুক্তিভঙ্গ এবং মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। এতে সংগঠনটির সদস্য এবং তাদের পরিবার আর্থিকভাবে ক্ষতি এবং দুর্দশার শিকার হন। তাই এই নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে সংগঠনটিকে ক্ষতিপূরণ হিসেবে ৫০ লাখ টাকা প্রদানের জন্য বলা হয়েছে। অন্যথায়, সেঁজুতি ট্রাভেলসের মালিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিগ্যাল নোটিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT