চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫০ বছরে ব্যাপক সাফল্যে বাংলাদেশের প্রশংসা করেছে জাতিসংঘ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৩ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

স্বাধীন দেশ হিসেবে বিগত ৫০ বছরে নানা বাধা বিপত্তি পেরিয়ে ব্যাপক সাফল্য অর্জন করায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছে জাতিসংঘ।

জাতিসংঘ বলেছে, যুদ্ধ ও দুর্ভিক্ষে বিধ্বস্ত অবস্থা থেকে দীর্ঘ ও সংকটময় পথ পাড়ি দিয়ে আসার পর জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্র হিসাবে দেশটি স্বল্পোন্নত দেশের মযার্দা লাভ করেছে। এছাড়া, দেশটি ৯ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়েছে। পাশাপাশি দুদর্শা ও বিপর্যয় কাটিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে দেশটি ব্যাপক সাফল্য অর্জন করেছে।

বাংলাদেশের স্বাধীনতার সুর্বণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনকে লেখা এক পত্রে জাতিসংঘ এ মন্তব্য করেছে বলে বাসস এক প্রতিবেদনে জানিয়েছে।

জাতিসংঘের পত্রে আরও বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ৫০ বছরের অংশীদার হিসাবে বাংলাদেশে আমরা জাতিসংঘ পরিবার আপনাদের সঙ্গে জাতির এই সাফল্য উদযাপন করছি এবং দেশকে এ অবস্থায় নিয়ে আসার পেছনে যারা ভূমিকা রেখেছেন, তাদের প্রতি আমরা সম্মান জানাচ্ছি।

তারা বলেন, মাথাপিছু আয় অপেক্ষাকৃত কম থাকা সত্ত্বেও বাংলাদেশে মা ও শিশু মৃত্যু, টিকাদান, বিদ্যালয়ে ভর্তি হার, এবং অন্যান্য সামাজিক সূচকে সাফল্য অর্জন অন্যান্য দেশের জন্য অনুকরনীয় হয়ে থাকবে।

পত্রে বলা হয়, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহ (এমডিজি) অর্জনের ক্ষেত্রে এটি স্বীকৃত হয়েছে। পাশাপাশি টেকসই প্রবৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনে সাফল্য অর্জনে এলডিসি’র মর্যাদা লাভে সহায়ক হয়েছে। এ ছাড়া বাংলাদেশ দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে। জাতিসংঘ শান্তি মিশনে সবচেয়ে বেশি সৈন্য রয়েছে এমন দেগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘবিজয় দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT