মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবসে চট্টগ্রামের ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সেই সাথে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চবিতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।
বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে লিখিত বক্তব্য পাঠ করেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক খাইরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সেলিনা আখতার ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ।








