চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫০ কোটি নয়, ২৫ কোটি ডলার দিতে পারে বিশ্বব্যাংক

রিজভী নেওয়াজ রিজভী নেওয়াজ
২:২৩ পূর্বাহ্ণ ১১, অক্টোবর ২০১৫
অর্থনীতি
A A

৫০ কোটি নয়, শেষ পর্যন্ত বাজেট সহায়তা বাবদ সর্বোচ্চ ২৫ কোটি ডলার দিতে পারে বিশ্বব্যাংক। সংস্থাটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আর কাইল পিটার্সের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেছেন তাদের সহযোগী সংস্থা আইএফসি’র ১ বিলিয়ন ডলারের টাকা বন্ড নিয়ে কাজ শুরু করেছেন তারা। ৩ বছর মেয়াদী এই বন্ডের অর্থ বিনিয়োগ হবে অবকাঠামো খাতে। 

বিশ্বব্যাংক-আইএমএফ এর বার্ষিক সম্মেলনের ২য় দিনে সদস্য দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা ব্যস্ত সময় কাটিয়েছেন দ্বি-পাক্ষিক বৈঠকে।

অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিরা বাজেট সহায়তা নিয়ে বৈঠক করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনেট ডিক্সনের সঙ্গে। পরের বৈঠকটিতেও ছিলেন এনেট ডিক্সন। তবে তার সঙ্গে যোগ দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আর কাইল পিটারস। অর্থমন্ত্রী অনুরোধ জানান সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর পদে এমন কাউকে দেয়ার যার বাংলাদেশের ব্যাপারে ভালো ধারণা রয়েছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ডিরেক্টর সিলেক্ট করার জন্য নতুন টাইম শিডিউল বেঁধে দিয়েছে। কোম্পানী আইন আমাদের উন্নত করার কথা। উত্তরবঙ্গের পাওয়ার কোম্পানী সম্পর্কেও টাইম নির্ধারণ হয়েছে। পাশাপাশি স্ট্যান্ডার্ড মান নিয়েও কথা হয়েছে। আমরা ৫০০ মিলিয়ন ডলারের মতো চেয়েছিলাম তারা আমাদের সর্বোচ্চ ২৫০ মিলিয়ন ডলার দিতে পারবে বলে জানিয়েছে। 

দুটি বৈঠকেই প্রতিশ্রুতি মোতাবেক আইন তৈরি ও পাস এবং সংস্কারে সন্তোষ প্রকাশ করেন বিশ্বব্যাংকের কর্মকর্তারা। অর্থমন্ত্রী আরো বলেন, এখন আমাদের দেশে ফিরে ঠিক করতে হবে কোন কোন খাতে আমরা এই টাকাগুলো খরচ করবো। 

বিশ্বব্যাংক-আইএমএফ এর বার্ষিক সম্মেলনে অর্থমন্ত্রী ও গভর্নরদের মনোযোগ কেড়েছে বাংলাদেশ।

Reneta

অর্থসচিব মাহবুব আহমেদ, বাংলাদেশ এখানে সবার কাছে প্রশংসিত হয়েছে। বিশ্বব্যাংকের সভাপতি তার বক্তৃতায় বাংলাদেশকে টেনেছেন। নারী উন্নয়ন, ক্ষমতায়নের কথা তিনি তার বক্তৃতায় তুলে ধরেছেন। এছাড়া আরো অনেক বৈঠকে বাংলাদেশকে নিয়ে আলোচনা হয়েছে। 

অর্থমন্ত্রী ও গভর্নরদের বৈঠকে  বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাইল পিটার্স জানান, চলতি মাসেই বাংলাদেশ সফর করবেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT