চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘৫০০-৬০০’ রানের রাস্তা জানেন না সরফরাজ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৯ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সেমির আশায় প্রায় অসম্ভব এক সমীকরণ মাথায় নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। এতটাই অসম্ভব যে অতীতে যেটা করা হয়ে উঠেনি কারোই, সেটাই করতে হবে সরফরাজ আহমেদদের। প্রথমে ব্যাট করতে তো হবেই, পরে সংগ্রহটা এমন জায়গায় রাখতে হবে যেখান থেকে ৩১৬ দূরে আটকাতে হবে টাইগার ব্যাটসম্যানদের! সেটা কীভাবে সম্ভব একদমই বুঝতে পারছেন না পাকিস্তান অধিনায়ক!

খাতা-কলমে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার সুযোগ এখনো রয়েছে। কারণ বাংলাদেশের বিপক্ষে জিতে যদি কোনোভাবে নিউজিল্যান্ডের নেট রানরেটকে (বর্তমানে ০.১৭৫) টপকে যায় পাকিস্তান (বর্তমানে -০.৭৯২) তাহলে সেমিতে যেতে পারে তারা। কিন্তু সেটা আদৌ সম্ভব?

প্রথমে ব্যাট করলে পাকিস্তানকে অন্তত ৩৫০ রান তুলতে হবে এবং সেক্ষেত্রে বাংলাদেশকে অলআউট করে দিতে হবে মাত্র ৩৯ রানে। ৪০০ রান তুলতে পারলে হারাতে হবে ৩১৬ রানে। অর্থাৎ, তখন বাংলাদেশকে থামিয়ে দিতে হবে ৮৪ রানের মধ্যে।

আর যদি কোনোভাবে সাড়ে চারশো রান তোলে পাকিস্তান, তাহলে বাংলাদেশকে হারাতে হবে ৩২১ রানে। অর্থাৎ, তখন বাংলাদেশকে অলআউট করতে হবে ১২৯ রানের মধ্যে। তবে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ১৫০-২০০ রান তুললেই আর সেমিতে যাওয়া হবে না!

আসলে আর কোনো সম্ভাবনাই দেখছে না পাকিস্তান। সরফরাজই যেমন বলছেন, ‘এটা খুবই কঠিন হিসাব। ৩১৬ রান বিশাল ব্যবধান। যদি প্রথমে ব্যাট করি তাহলে করতে হবে ৬০০ কিংবা ৫০০ রান।’

‘আমি জানি না এই হিসাবের আড়ালে আর কি আছে। আসলে এখানে কিছুই করার নেই। তাই আমরা চাইবো মাথা উঁচু করেই খেলা শেষ করতে। সুতরাং, আমরা আমাদের সেরাটাই ঢেলে দেবো।’

Reneta

কাজটা যে সহজ হবে না সেটা বলছে পরিসংখ্যানও। সমীকরণ যেমন বড় শত্রু তেমনি পরিসংখ্যানও মস্ত বাধা পাকিস্তানিদের জন্য। সাম্প্রতিক হিসাব বলছে, ২০১৫ সালের পর থেকে শেষ চার ওয়ানডের একটিতেও টাইগারদের বিপক্ষে জয় পাওয়া হয়নি ১৯৯২ বিশ্ব চ্যাম্পিয়নদের!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও সংসদে বসছে বাজেট অধিবেশন

জুলাই ৭, ২০২৬

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার

জুলাই ৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT