বিটকয়েন ছা্ড়া অন্যান্য ভার্চুয়াল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সির ব্যাপক দরপতন হয়েছে। হ্যাকিংয়ের শিকার হয়ে জাপান-ভিত্তিক ডিজিটাল এক্সচেঞ্জ ‘কয়েনচেক’ তাদের গ্রাহকদের ডিপোজিট স্থগিত এবং ভার্চুয়াল কারেন্সি প্রত্যাহার করে নিলে এমনটি ঘটে।
কয়েনচেক জানায়, তারা একটি লেনদেনে ‘অননুমোদিত প্রবেশ’ বিষয়ে তদন্ত করছে। যার ফলে অর্ধ বিলিয়ন ইউএস ডলারের ক্ষতি হয়। ভার্চুয়াল মুদ্রা এনইএম-এ এই ক্ষতি হয়। মার্কেট ক্যাপিটালাইজেশনে দশম বৃহৎ ক্রিপ্টোকারেন্সি এনইএম।
কয়েনচেকের চিফ অপারেটিং অফিসার ইউসুকে ওতসুকা গত শুক্রবার জানান, রাত তিনটায় কয়েনচেকের এনইএম অ্যাড্রেস থেকে ৫২৩ মিলিয়ন এনইএম পাঠানো হয়েছিলো। সেই সময় এর মূল্য ছিলো ৫৮ বিলিয়ন ইয়েন (জাপানী মুদ্রা)।
কতজন ক্রেতা ক্ষতিগ্রস্থ হয়েছে তা পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
ডিপোজিট স্থগিত ও প্রত্যাহার করার পর ২৪ ঘন্টায় এনইএম এর দরপতন ঘটেছে ১৬ শতাংশ।








