চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের খবর মিথ্যা: বাংলাদেশ ব্যাংক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৮ অপরাহ্ন ২৬, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

৫শ’ এবং ১ হাজার টাকা মূল্যমানের নোট বাতিলের যে খবর কিছু সংবাদমাধ্যমে এসেছে, তাকে মিথ্যা অভিহিত করে বাংলাদেশ ব্যাংক বলছে: এমন কোনো সিদ্ধান্ত হয়নি।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়: ৫শ’ ও ১ হাজার টাকা মূল্যমানের নোট বাতিলের বিষয়ে কিছু বিভ্রান্তিকর ও মিথ্যা খবর ছাপানো হয়েছে। এ ধরণের বিভ্রান্তিকর সংবাদ প্রচারের মাধ্যমে জনমনে ভীতি ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ফলে দেশের মুদ্রা ব্যবস্থাপনার স্থিতিশীলতা বিনষ্ট হতে পারে; যা অনাকাঙ্খিত ও অনভিপ্রেত।

‘বাংলাদেশ ব্যাংক জনসাধারণের জ্ঞাতার্থে স্পষ্টভাবে জানাচ্ছে যে, ৫শ ও ১ হাজার টাকা মূল্যমানের নোট বাতিলের কোন চিন্তা বাংলাদেশ ব্যাংকের নেই। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক কর্তৃক এ ধরণের কোন সিদ্ধান্ত নেয়া হয়নি এবং সরকারের পক্ষ থেকে এ ধরণের কোন সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংককে কোনো নির্দেশনাও দেয়া হয়নি।’

এতে আরও বলা হয়: বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এ প্রদত্ত ক্ষমতাবলে যে কোনো প্রকার নোট/মুদ্রা/কয়েন মুদ্রণ, ইস্যু কিংবা বাতিলের এখতিয়ার শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের উপর ন্যস্ত করা হয়েছে বিধায় এ ধরণের মিথ্যা সংবাদ পরিবেশন করা বর্ণিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারী এ ধরণের সংবাদ প্রচার-প্রচারণা না করার জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সবাইকে অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Jui  Banner Campaign
ট্যাগ: নোট বাতিলবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

গণতন্ত্র রক্ষায় আত্মত্যাগকারীদের স্মরণে কাজ করার অঙ্গীকার আইনমন্ত্রীর

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: সচিবালয়ে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মব সন্ত্রাস দমনে অগ্রাধিকার, শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পদ নিয়ে কাড়াকাড়ি না করে জনগণের মৌলিক চাহিদা নিশ্চিত করুন: জ্যোতি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

মারা গেছেন চ্যানেল আইয়ের জেদ্দা প্রতিনিধি রুমী সাঈদ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT