চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫০০ অসচ্ছল পরিবারকে ৬ দিনের খাবার দিচ্ছেন সাইমন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২০
বিনোদন
A A

করোনাভাইরাস বিস্তার রোধে সবকিছুই থেমে গেছে। বিপর্যয় নেমে এসেছে জনজীবনে। ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। রাজধানীর ওইসব অসচ্ছল প্রায় ৫০০ পরিবারকে ৬ দিনের খাবার দিচ্ছেন চিত্রনায়ক সাইমন সাদিক।

পর্দায় বাইরে বাস্তবে মানবিক বিভিন্ন কাজের কারণে সাইমন প্রশংসা পেয়েছেন। নতুন করে করোনায় অসচ্ছল মানুষদের পাশে থাকার চেষ্টায় মঙ্গলবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে ‘পোড়ামন’ ছবির এ নায়ক বললেন, আমি আমার সামর্থ্যের মধ্যে যতটুকু পারা যায় করার চেষ্টা করছি।

তিনি বলেন, একটি পিকআপে করে মঙ্গলবার বিকেল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করবো। যারা একেবারেই অসচ্ছল শুধুই তাদের দেয়ার চেষ্টা করবো। কোনো নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে থাকবো না। ভীড় যেন না হয়, সেদিকে খেয়াল থাকবে।

সাইমন তার নিজ উদ্যোগেই শহরের এসব অসচ্ছল মানুষের পাশে দাঁড়াচ্ছেন বলে জানান। বলেন, আমার অনেক বেশি অর্থকড়ি নেই। কিছু ভাইবন্ধু আছে, তাদের নিয়ে ফান্ড তৈরি করেছি। সেখানে হ্যান্ডসাম অ্যামাউন্ট হয়েছে। একদিন চলার মতো কিছু করতে চাইলে ২ হাজার মানুষের পাশে দাঁড়াতে পারতাম। কিন্তু তা করছি না।

কমপক্ষে পাঁচ-ছয়দিন যেন একটা পরিবার চলতে পারে সেভাবেই খাদ্যসামগ্রী দিচ্ছেন বলে জানান সাইমন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এ অভিনেতা বলেন, চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, আলু, সাবান এই সাত আইটেম থাকছে বিতরণী সামগ্রীতে। আমার সামর্থ্য অনুযায়ী আল্লাহ যদি চান, এ কার্যক্রম চলতে থাকবে।

শুধু সাইমন নন, অসচ্ছল মানুষের সহায়তায় তারকাদের মধ্যে ব্যক্তি উদ্যোগে চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল বিশেষ ভূমিকা রাখছেন। এছাড়া এই দুঃসময়ে চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনও অসচ্ছল ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাচলচ্চিত্রলিড বিনোদনসাইমন
শেয়ারTweetPin

সর্বশেষ

টক্সিক ব্র্যান্ড ইমেজে অস্ট্রেলিয়ায় ট্রাম্প টাওয়ার প্রকল্প বাতিল

মে ১৩, ২০২৬

২০২৬’র বিশ্বকাপে যা কিছু প্রথম

মে ১৩, ২০২৬

টাঙ্গাইলে আবাদ হচ্ছে বারি-১২ জাতের বেগুন

মে ১৩, ২০২৬

স্থানীয় নির্বাচনে ভরা ডুবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগ চান লেবার দলের ৮৭ এমপি

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার একটি বাজারে বিমান হামলায় শিশুসহ নিহত ১০০

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT