চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫শ’ বছর আগে বলি হওয়া দেড়শ’ শিশুর দেহাবশেষ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০১৮
আন্তর্জাতিক
A A
পেরু-শিশু-গণকবর-বলি

প্রত্নতাত্ত্বিকরা পেরুতে খুঁজে পেয়েছেন বলি বা উৎসর্গ করা শিশুদের বিশাল এক গণকবর। ধারণা করা হচ্ছে, এখন পর্যন্ত আবিষ্কৃত বিশ্বের সবচেয়ে বড় আকারের শিশুবলির ঘটনার নিদর্শন এটি।

বিবিসি জানিয়েছে, পেরুর উত্তরের উপকূল এলাকায় প্রায় সাড়ে ৫শ’ বছর আগে মোটামুটি একই সময়ে ১৪০টিরও বেশি শিশুকে বলি দেয়া হয়। সম্প্রতি এমনই একটি গণকবর আবিষ্কার হয়েছে।

বর্তমান সময়ের ত্রুজিল্লো’র কাছে আবিষ্কার হয়েছে দেহাবশেষগুলো। এক সময় এই এলাকা প্রাচীন চিমু সভ্যতার কেন্দ্রবিন্দু ছিল।

মানবশিশু ছাড়াও তাদের সঙ্গে দুই শতাধিক লামা শাবকের দেহাবশেষ সেই গণকবরে পাওয়া গেছে। লামাগুলোকে মানবশিশুদের সঙ্গেই উৎসর্গ করা হয়েছিল বলে মনে করছেন প্রত্নতাত্ত্বিকরা।

ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির অর্থ সহযোগিতায় পরিচালিত এই খনন প্রকল্প সম্পর্কে বিস্তারিত রয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক ওয়েবসাইটে।

২০১১ সালে হুয়ানচাকুইতো-লাস লামাস নামে পরিচিত এলাকাটিতে সাড়ে তিন হাজার বছরের পুরনো একটি মন্দির খননকালে প্রথম ৪০ জন মানুষ এবং ৭৪টি লামার দেহাবশেষ খুঁজে পান প্রত্নতাত্ত্বিক গবেষকরা। প্রাথমিক পরীক্ষাতেই তারা বুঝতে পেরেছিলেন, মৃত্যুগুলো বলির মাধ্যমে হয়েছে।পেরু-শিশু-গণকবর-বলি

Reneta

সেই থেকে চলছিল খনন। একে একে বেরিয়ে আসে আরও অনেকগুলো মরদেহ। এভাবে চলতি সপ্তাহ পর্যন্ত মোট ১৪০ জন মানুষের মৃতদেহ পাওয়ার ঘোষণা দিয়েছে খননকাজ ও গবেষণায় নিয়োজিত দলটি।

লাশগুলো ৫ থেকে ১৪ বছর বয়সের শিশু-কিশোরদের। তবে বেশিরভাগেরই বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে বলে ন্যাশনাল জিওগ্রাফিকের প্রতিবেদনে জানানো হয়েছে।

দেহাবশেষগুলোর হাড় কাটা দেখে গবেষকরা নিশ্চিত হয়েছেন যে শিশুগুলো নরবলির শিকার হয়েছে। তাদের স্টারনামের মাঝেও (পাঁজরের মাঝখানে ওপরের হাড়) কাটা রয়েছে। এমনকি বেশ কিছু মরদেহের পাঁজরের হাড় ভাঙা, যা দেখে ধারণা করা হচ্ছে, তাদের পাঁজর ভেঙে হৃদপিণ্ড বের করে নেয়া হয়েছিল।

বেশ কয়েকটি মৃতদেহে সিঁদুরের মতো উজ্জ্বল লাল রঙের পদার্থের নমুনা পাওয়া গেছে। এগুলো বলি অনুষ্ঠানের অংশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এছাড়া সেখানে পাওয়া লামা শাবকগুলোর কোনোটির বয়সই ১৮ মাসের বেশি নয়। সেগুলোকে পূর্বদিকে আন্দেজ পর্বতমালার দিকে মুখ করে কবর দেয়া হয়েছিল।

পেরু-শিশু-গণকবর-বলি
বেশকিছু দেহাবশেষের কপালে রয়েছে লাল রঙ

গণকবরের ব্যাপকতা প্রসঙ্গে প্রকল্পটির অন্যতম গবেষক জন ভেরানো বলেন, ‘আমি অন্তত এত বিশাল কিছু আশা করিনি। অন্যরা কেউ ধারণা করেছিল বলেও আমার মনে হয় না।’

পেরুর এই অঞ্চলটি প্রাকৃতিকভাবেই শুষ্ক। কিন্তু দেহাবশেষগুলোর সঙ্গে কাদামাটির ভারী একটি স্তর পাওয়া গেছে। সেখান থেকে ধারণা করা হচ্ছে, ওই সময়টিতে ‘এল নিনো’র মতো চরম বৈরি আবহাওয়ার সৃষ্টি হয়েছিল অঞ্চলটিতে। যার ফলে ভয়াবহ বৃষ্টিপাত ও বন্যা দেখা দিয়েছিল।

খননের সময় মাটির এই স্তর পরীক্ষা করে গবেষকরা মনে করছেন, এই তীব্র প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষা পেতে এত বড় মাপের বলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণকবর
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চেক জালিয়াতি মামলায় সালমান এফ রহমানের জামিন

জুলাই ১৬, ২০২৬

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে ‘টাইগার রান ঢাকা ২০২৬’

জুলাই ১৬, ২০২৬

জুলাই চেতনায় গণতন্ত্র সুসংহত করার অঙ্গীকার

জুলাই ১৬, ২০২৬

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT