চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ হাজার কোটি টাকার মাছ রপ্তানি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ণ ২৪, জুন ২০১৮
অর্থনীতি
A A

মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, চলতি অর্থবছরের মে পর্যন্ত বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে প্রায় ৩ হাজার ৯৮২ কোটি টাকা মূল্যের প্রায় ৬৩ হাজার ৭৩৪ টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করা হয়েছে।

রোববার জাতীয় সংসদে সরকারি দলের মাহফুজুর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, চলতি অর্থবছরের মে পর্যন্ত বিদেশে থেকে বাংলাদেশ প্রায় ২১৫ কোটি টাকা মূল্যের প্রায় ৪২ হাজার ৭১১ টন মৎস্য আমদানি করেছে।

সরকারি দলের আনোয়ারুল আজীম (আনার)-এর অপর এক প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী বলেন, মৎস্য সম্পদ উৎপাদন বাড়াতে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়াধীন মৎস্য অধিদপ্তর এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট উল্লেখযোগ্য পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করছে।

তিনি বলেন, চলতি অর্থবছরে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়াধীন মৎস্য অধিদপ্তরের আওতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশ মেরিন-ফিশারিজ ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্প নিয়েছে। গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও সিরাজগঞ্জ জেলায় মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট স্থাপন প্রকল্প গ্রহণ করা হয়েছে।

Reneta

নারায়ন চন্দ্র চন্দ বলেন, মানসম্মত মৎস্য বীজ ও পোনা উৎপাদন বাড়াতে মৎস্য স্থাপনা পুনর্বাসন ও উন্নয়ন প্রকল্প, সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট ইন বাংলাদেশ, স্বাদু পানির চিংড়ি চাষ সম্প্রসার প্রকল্প (২য় পর্যায়), রংপুর বিভাগে মৎস্য উন্নয়ন প্রকল্প, বৃহত্তর যশোর জেলায় মৎস্য চাষ উন্নয়ন প্রকল্প, ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসার প্রকল্প (২য় পর্যায়), বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্প ও জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্প গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, ১৮টি প্রকল্প বাস্তবায়নে চলতি অর্থবছরে ৩৪৯ কোটি ৬১ লাখ টাকা বরাদ্দ রয়েছে। মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সূত্র: বাসস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাছমৎস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

জুলাই ৮, ২০২৬

বন্যা পরিস্থিতি: আগামী ৭২ ঘণ্টায় বেশ কয়েকটি নদীর পানি বাড়তে পারে

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং বিতর্ক: বিশ্ব গণমাধ্যম যা বলছে

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT