চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ মাস বন্ধের পর প্রবাসীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে জেদ্দা কনস্যুলেট

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
১১:২৫ পূর্বাহ্ন ০১, জুলাই ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

করোনাভাইরাসের কারণে প্রায় ৪ মাস বন্ধ থাকার পর গত ২১ জুন থেকে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট পুরোদমে কাজ শুরু করলেও প্রবাসীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। 

জানা গেছে, প্রতিদিন পনেরশ থেকে দুই হাজার প্রবাসীকে সেবা দেয়া হচ্ছে। প্রায় ৪ মাসের কাজ জমা পড়ে যাওয়ায়, প্রবাসীরা কিছুটা বিলম্বে সেবা পেলেও আগামী সপ্তাহ থেকে তা স্বাভাবিক হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন কনসাল জেনারেল।

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে প্রায় ৪ মাস সরকারি অফিস আদালতে ৪০ ভাগ স্টাফ দিয়ে পরিচালনার নির্দেশনা দেন সৌদি সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় দৈনিক ৫০ জনের বেশি প্রবাসীকে সেবা দিতে পারেনি কনস্যুলেট কর্তৃপক্ষ। এসময় অনলাইন সেবা অব্যাহত থাকলেও, স্বশরীরে কন্সুলেটে আসতেও পারেননি দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা।

এর মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায়, দেশ থেকে সময় মত পাসপোর্ট না যাওয়ায় প্রবাসীরা যেমন পাসপোর্ট হাতে পাননি, তেমনি পাসপোর্ট রি ইস্যুর জন্য জমা দিতে না পারায়, অনেকের পাসপোর্ট এর মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এতে করে তারা আকামাও নবায়ন করতে পারেননি।

২১ জুন সৌদি থেকে কারফিউ প্রত্যাহারের পর, কনস্যুলেট পুনরায় সেবা কার্যক্রম শুরু করে। এখন প্রতিদিন অনেক প্রবাসী কনস্যুলেট থেকে সেবা নিতে ভীড় জমাচ্ছেন, যাদের বেশিরভাগ ১ বছরের নবায়ন প্রত্যাশী, আবার অনেকে নতুন পাসপোর্ট সংগ্রহ করতে যাচ্ছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনা ভাইরাসকারফিউজেদ্দা কনস্যুলেটপ্রবাসী
শেয়ারTweetPin

সর্বশেষ

হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড

মার্চ ২৬, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা কতটা সম্ভব?

মার্চ ২৬, ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত

মার্চ ২৬, ২০২৬

চার দিনেই কোটি টাকার টিকিট বিক্রি!

মার্চ ২৬, ২০২৬

স্বজন হারানোর আহাজারিতে ভারী রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের আকাশ

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT