চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ বলে ৯২ রান: আজীবন নিষিদ্ধ দুই ক্লাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৫ অপরাহ্ন ০২, মে ২০১৭
স্পোর্টস
A A

ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে ৪ বলে ৯২ রান দেওয়ার নেপথ্য খলনায়কদের বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবচেয়ে বড় শাস্তি পাচ্ছে রাজধানীর লালমাটিয়া ক্রিকেট ক্লাব এবং ফিয়ার ফাইটার্স। ক্লাবদুটিকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।

তদন্ত কমিটির প্রধান শেখ সোহেল মঙ্গলবার সাংবাদিকদের জানান, এই ঘটনার দায়ে জড়িত দুই বোলার সুজন মাহমুদ এবং তাসনিম হাসানকে ১০ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কার করা হয়েছে।

সুজন ৪ বলে ইচ্ছা করে ৯২ রান দেন। তার দুইদিন আগে তাসনিম ১.১ ওভারে ৬৪ রান দেন।

৪ বলে ৯২ রান তোলার ঘটনা ঘটে ১২ এপ্রিল। ‘বাজে আম্পায়ারিং’য়ের প্রতিবাদে লালমাটিয়া ক্রিকেট ক্লাবের ওপেনিং বোলার সুজন মাহমুদ ইচ্ছা করে বাজে বলে করেন। ২০টি ডেলিভারি দিয়ে চারটি বৈধ বল করেন তিনি। প্রথম ওভারের ওই ২০ ডেলিভারিতেই প্রতিপক্ষ ম্যাচ জিতে নেয়। ইনিংস শেষ হয় ০.৪ ওভারে!

লালমাটিয়া সেদিন আগে ব্যাট করে ১৪ ওভারে ৮৮ রানে অলআউট হয়। দলটির অভিযোগ, টস করার সময় তাদের অধিনায়ককে কয়েন দেখানো হয়নি। এমনকি তারা ব্যাট করার সময় ‘ইচ্ছামত সিদ্ধান্ত’ দেন দুই আম্পায়ার। পরে ফিল্ডিং করতে নেমে প্রথম ওভারে বিরল এই প্রতিবাদ জানায় দলটি।

শেখ সোহেল বলেন, ‘সংশ্লিষ্টরা বিশ্বদরবারে বাংলাদেশকে হেয় করতে পরিকল্পনা করে এই কাণ্ড ঘটায়।’

Reneta

অভিযোগের সত্যতা পাওয়ায় লালমাটিয়া ক্রিকেট ক্লাব এবং ফিয়ার ফাইটার্সকে আজীবন বহিষ্কার করা হয়েছে। পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন দুই দলের কোচ-ম্যানেজার এবং অধিনায়ক।

বোলারদের না থামানোর কারণে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারার কারণে ম্যাচের আম্পায়ারদের ৬ মাস নিষিদ্ধ করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ৪ বলে ৯২ রানবিসিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ফাইল ছবি

হেরে গেলেন সারজিস আলম, বিজয়ী বিএনপির নওশাদ জমির

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জয়পুরহাটে এক আসনে জামায়াত, অন্যটিতে বিএনপির জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

নামিবিয়াকে হারিয়ে সুপার এইটের আরও কাছে ভারত

ফেব্রুয়ারি ১২, ২০২৬

দুই আসনেই বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT