চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ বছর আগে এলে রোশান এখন সুপারস্টার থাকতো: সোহান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ন ২৭, মার্চ ২০১৯
বিনোদন
A A

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নির্মাতা সোহানুর রহমান সোহান। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে বড়পর্দায় আবিষ্কার করেছিলেন তিনি। এই সময়ের তারকা অভিনেতা শাকিব খানকে নিয়ে নির্মাতা সোহান প্রথম ছবি ‘অনন্ত ভালোবাসা’ নির্মাণ করেছিলেন। এছাড়া মৌসুমি, শাবনূরের মতো জনপ্রিয় নায়িকারা সোহানের নির্দেশনায় কাজ করে নিজেদের ক্যারিয়ার সুপ্রতিষ্ঠিত করেছেন। গুণী এই নির্মাতা মনে করেন, আরও ৪ বছর আগে রোশান চলচ্চিত্রে এলে সে এখন সুপারস্টার থাকতো।

সম্প্রতি এফডিসিতে রোশান-অধরা জুটির নতুন ছবি ‘ড্রিমগার্ল’-এর মহরতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহানুর রহমান সোহান। অনুষ্ঠানে তিনি কথা বলেন বর্তমান বাংলা চলচ্চিত্রের সংকট অবস্থা নিয়ে।

অতিথি বক্তব্যে ‘ড্রিমগার্ল’-এর জন্য শুভ কামনা জানান সোহান। এইরপর এই ছবির অভিনেতা রোশানকে নিয়ে তিনি বলেন, এ প্রজন্মের নায়কদের মধ্যে রোশান অন্যরকম। শাকিব খানের পরে তার মধ্যে যোগ্য উত্তরসূরি খুঁজে পাই। তাকে প্রথম যেদিন দেখি, সেদিনই মনে হয়েছি সঠিক গাইডলাইন পেলে রোশানের ফিল্ম ক্যারিয়ার অনেকদূর যাবে। কিন্তু চলচ্চিত্রের খারাপ সময়ে ছেলেটা এ জগতে এসেছে। সে যখন চলচ্চিত্রে এসেছে তার আরও ৪ বছর আগে ফিল্মে আসা উচিত ছিল। যদি আসতো তাহলে আজ সে সুপারস্টার থাকতো। এখন তাকে বুঝে শুনে এগিয়ে যাওয়া উচিত।

শুধু তাই নয়, নায়ক হতে গেলে যা যা লাগে রোশানের মধ্যে সবকিছুই আছে বলেও মনে করে নির্মাতা সোহান। তিনি বলেন, এ মুহূর্তে রোশান পুরোপুরি ‘গুড লুকিং’ নায়ক। তার মতো আরও স্মার্ট নায়ক দরকার। রোশানের চলচ্চিত্রে পজিশন তৈরি করার মতো ছবি দরকার। রোশানকে সাপোর্ট দিলে সে অনেকদূর এগিয়ে যাবে বলে বিশ্বাস করেন ‘আমার ঘর আমার বেহেশত’, ‘আমার জান আমার প্রাণ’র মতো সুপারহিট ছবির নির্মাতা সোহানুর রহমান সোহান।

২০১৬ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘রক্ত’ ছবির মাধ্যমে পরীমনির নায়ক হয়ে চলচ্চিত্রে আসেন জিয়াউল রোশান। এরপর ধ্যাততেরিকি, কলকাতায় দেবের সঙ্গে ‘ককপিট’ ছবিতে কাজ করে আলোচনায় আসেন। এ নায়কের মুক্তির অপেক্ষায় থাকা আরেক ছবি ‘বেপরোয়া’, যেখানে তার নায়িকা ববি হক। সম্প্রতি তিনি ‘ড্রিমগার্ল’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ১৮ তম ছবি ‘ড্রিমগার্ল’। যেখানে রোশানের নায়িকা অধরা খান। গত ২১ জানুয়ারি এ ছবিতে রোশান চুক্তিবদ্ধ হয়েছিলেন। তখন নাম ছিল ‘সুন্দরীতমা’, পরে তা পরিবর্তন করে ‘ড্রিমগার্ল’ রাখা হয়।

Reneta

নির্মাতা সূত্রে জানা যায়, ‘ড্রিমগার্ল’ হবে উপন্যাস নির্ভর চলচ্চিত্র। আধুনিক সময়ের সিনেমা এটি। বর্তমানে চিত্রনাট্যে সাজানোর কাজ চলছে। নায়ক রোশান বলেন, এক থেকে দেড়মাসের মধ্যে শুটিং শুরু হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: অধরা খানকেয়ামত থেকে কেয়ামতরোশানলিড বিনোদনশাকিব খানসালমান শাহসোহানুর রহমান সোহান
শেয়ারTweetPin

সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে আসামি ধরতে গিয়ে এএসআইয়ের মৃত্যু

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ভারত-পাকিস্তান মহারণ: যা বলছেন সাবেকরা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

‘তিনটি শপথ অনুষ্ঠান সম্পন্নের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে’

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রস্তুতি চূড়ান্ত, রয়েছে সংশয়ও

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

চোখেমুখে স্বস্তির হাসি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT