চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘৪ কোটি মানুষের কর দেয়ার সামর্থ্য রয়েছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৯
অর্থনীতি
A A

দেশের ৪ কোটি মানুষের কর দেয়ার সামর্থ্য রয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

বুধবার সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলনকক্ষে রাজস্ব আহরণ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ৪ কোটি লোকের কর দেওয়ার সামর্থ্য আছে। কিন্তু তাদের বেশির ভাগই স্বতঃপ্রণোদিতভাবে কর দেন না। আমরা তাদের কর জালে আনার উদ্যোগ নিয়েছি।

বর্তমানে সারা দেশে ৪০ লাখ কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) বা নিবন্ধিত করদাতা আছেন। এর মধ্যে ২২ লাখ টিআইএনধারী গত বছর বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছেন।

এনবিআর চেয়ারম্যান জানান, নতুন করদাতা খুঁজে বের করতে এনবিআরের ২১৩টি দল কাজ করছে। এসব দলে কর কর্মকর্তাদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা আছেন। গত অর্থবছরে ৩ লাখ ৩১ হাজার ২৭২ জন নতুন করদাতা পাওয়া গেছে। তাদের কাছ থেকে ২৮ কোটি টাকা কর আদায় করা গেছে।

রিটার্ন জমা না দিলে শাস্তির ব্যবস্থা করবে এনবিআর, এমন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, চলতি অর্থবছরে ৬ লাখ ৭২ হাজার নতুন করদাতা পাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আশা করি, চলতি বছরে আরও ৪/৫ লাখ নতুন করদাতা বার্ষিক রিটার্ন জমা দেবেন। যারা টিআইএন নিয়েছেন এবং করযোগ্য আয় আছে, কিন্তু রিটার্ন জমা দেবেন না, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

Reneta

রাজস্ব আদায়ের পরিমাণ কমেছে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০১৮-১৯ অর্থবছর ২ লাখ ২৩ হাজার ৮৯২ কোটি ৪২ লাখ টাকার রাজস্ব আদায় করেছে। এ অর্থবছরে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির হার ১০ দশমিক ৭ শতাংশ।

বিভিন্ন সেক্টরের ভ্যাট অব্যাহতি, বিভিন্ন পণ্য আমদানিতে শুল্ক ও আয়কর অব্যাহতি দেওয়া ও বড় বড় প্রকল্প চালু করায় গতবছর রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি কমেছে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়করএনবিআরটিআইএনরাজস্ব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

জুলাই ২১, ২০২৬

মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬

মাইলস্টোন ট্রাজেডির এক বছর, নিহতদের স্মরণে নানা কর্মসূচি

জুলাই ২১, ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী ২৭ জুলাই, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

জুলাই ২১, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT