চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ উইকেটে সকাল রাঙাল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

দ্বিতীয় দিনের খেলায় স্কোরবোর্ডে ১২ রান তুলতেই ২ উইকেট নেই প্রোটিয়াদের। পরে কেশভ মহারাজকে নিয়ে কঠিন পরিস্থিতিতে লড়াই চালিয়ে যান টেম্বা বাভুমা। বাভুমাকে ফিরিয়ে আবারও স্বাগতিকদের ব্যাকফুটে ঠেলে দেন মিরাজ। ৮১ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে প্রথম সেশনটি নিজেদের করে নিয়েছে টাইগাররা।

ডারবান টেস্টের প্রথম ইনিংসের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে প্রোটিয়াদের সংগ্রহ ৮ উইকেটে ৩১৪ রান। সেঞ্চুরির কাছাকাছি গিয়ে বাভুমা আউট হয়েছেন ৯৩ রানে।

এদিন জীবনও পেয়েছেন বাভুমা। ৭৭ রানে থাকা অবস্থায় দ্বিতীয় স্লিপে ইয়াসির মিস করেন সুযোগ। ইবাদতের অফ স্টাম্পের উপর করা ব্যাক অব লেন্থের বলটি বাভুমার ব্যাটের কানায় লাগে। দ্বিতীয় স্লিপে থাকা ইয়াসির ডান দিকে ঝাঁপিয়ে উড়ন্ত ক্যাচ নেয়ার চেষ্টা করেছিলেন। বল তার আঙুল ছুঁয়ে নাগালের বাইরে চলে যায়। সাহসী প্রচেষ্টাকে অবশ্য তালিতে উৎসাহিত করেন পেসার ইবাদত।

শুক্রবার ৪ উইকেটে ২৩৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। ২৪৫ রানের মাথায় ২৮ রান করা কাইল ভেরেইন্নেকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন খালেদ।

পরের বলেই উইয়ান মুল্ডার গালিতে মাহমুদুল হাসান জয়ের দর্শনীয় ক্যাচে গোল্ডেন ডাকের স্বাদ পান খালেদের বলেই। টাইগার পেসারের সামনে আসে হ্যাটট্রিকের সুযোগ। মহারাজ অবশ্য সেটি কাটিয়ে দেন।

পরে মহারাজকে নিয়ে ৫৩ রানের জুটি গড়ে চাপ সামলে নিচ্ছিলেন বাভুমা। সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরে কাটা পড়েন মিরাজের ঘূর্ণিতে। তার পরের ওভারেই মহারাজকে বোল্ড করেন ইবাদত। লিজার্ড উইলিয়ামস ও সাইমন হার্মার মিলে সেশনের বাকি সময়টুকু পার করে দেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইবাদতখালেদবাভুমামহারাজমিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT