৪৮ বছর পর আবার প্রকাশ হচ্ছে ‘মুজিববাদ’ গ্রন্থ

প্রখ্যাত লেখক মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ও মুজিববাদ গ্রন্থের কভার, যা বাংলাদেশের ইতিহাস ও রাজনীতি বিষয়ক।. Channel i News – চ্যানেল আই নিউজ
মুজিববর্ষে প্রয়াত খ্যাতিমান লেখক সাংবাদিক খোন্দকার মোহাম্মদ ইলিয়াসের লেখা ‘মুজিববাদ’ বইটি ৪৮ বছর পর আবার প্রকাশ করতে যাচ্ছে শ্রাবণ প্রকাশনী।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রাবণ প্রকাশনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ২৫ ফেব্রুয়ারি বইটির নতুন সংস্করণ প্রকাশিত হবে বলে জানিয়েছেন শ্রাবণ প্রকাশনীর প্রকাশক রবীন আহসান।
প্রায় ৬০০ পৃষ্ঠার ৮০০ টাকা দামের বইটির অগ্রিম গ্রাহক হলে অর্ধেক দামে মাত্র ৪০০ টাকায় পাওয়া যাবে। অগ্রিম গ্রাহক হওয়া যাবে আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






