চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৮ ঘণ্টার মধ্যে লেবাননের রাষ্ট্রদূতকে সৌদি ত্যাগের নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৪ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সৌদি আরবে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে দেশটির সরকার। ৪৮ ঘণ্টার মধ্যে তাকে দেশ ত্যাগের জন্য সময় বেঁধে দিয়েছে সৌদি সরকার।

সৌদি আরবের পাশাপাশি একই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে বাহরাইনও। দুই দেশেরই লেবানিজ রাষ্ট্রদূতকে নিজ দেশে ফিরে যেতে বলা হয়েছে।

বিবিসি বলছে, ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের যুদ্ধের সমালোচনা করে একজন লেবানিজ মন্ত্রীর দেওয়া বক্তব্যের ভিডিও ফুটেজ প্রকাশিত হওয়ার পরে এই পদক্ষেপ নিয়েছে দেশ দুটি।

সৌদি আরব রাষ্ট্রদূত বহিষ্কারের পাশাপাশি লেবানন থেকে সব ধরনের আমদানিও স্থগিত করেছে। এছাড়া সৌদি আরবের নাগরিকদের লেবানন ভ্রমণ নিষিদ্ধ করাসহ বৈরুত থেকে তাদের রাষ্ট্রদূতকে ফিরে আসতে বলা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তারা লেবানিজ প্রজাতন্ত্রের সঙ্গে সম্পর্কের ফলাফলের জন্য অনুতপ্ত। কারণ লেবানিজ কর্তৃপক্ষ তথ্য উপেক্ষা করে এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণে তারা ক্রমাগত ব্যর্থ।

মন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার এক মাসের বেশি আগে এক টেলিভিশন সাক্ষাতকারে লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি ইয়েমেন হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি জোটের যুদ্ধ সম্পর্কে নেতিবাচক সমালোচনা করেছেন। যা পরে রেকর্ড ভিডিও প্রকাশ হয়েছে।

Reneta

কোরদাহি সমালোচনায় বলেছিলেন, ইরান সমর্থিত হুথিরা আত্মরক্ষায় নিয়োজিত এবং ইয়েমেনের বছরব্যাপী যুদ্ধ ‘ফলাফল শূন্য’।

এমন বক্তব্যের ভিডিও রেকর্ড প্রকাশ হলে সৌদি আরব ও বাহরাইন নিজ নিজ লেবানিজ রাষ্ট্রদূতকে বহিষ্কার করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাষ্ট্রদূতলেবাননসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম

জুলাই ১৩, ২০২৬

শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, যত্নও নিতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বাংলাদেশের বন্যা-ভূমিধসে প্রাণহানিতে শোক জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

জুলাই ১৩, ২০২৬

হরমুজ সংকটে আবারও ঊর্ধ্বমুখী তেলের বাজার

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT