চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৩০ কেজি ওজনের ‘ভদ্র দানব’ হায়াত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৯ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০১৭
অদ্ভুতুড়ে
A A

প্রতিদিন তিনি ১০ হাজার ক্যালোরি গ্রহণ করেন! এরমধ্যে ৩৬টি ডিম থাকে সকালের নাস্তায়, ৭ পাউন্ড মাংস, ৫ লিটার দুধ এবং আরও তো রয়েছেই। খাদ্যতালিকার এই বিস্ময়কর বহর যার, শারীরিক অবয়বেও ঠিক ততটাই বিশাল তিনি। ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার এই ব্যক্তিটির ওজন ৪৩০ কেজিরও মতো। পাকিস্তানের হাল্ক নামে পরিচিত পাওয়া এই অতিকায় মানুষটির নাম আরবাব খাইজার হায়াত। (সূত্র: মেইল অনলাইন)

এমন বিপুল খাদ্যাভাস ও বিশালাকায় শরীর নিয়ে কোন সমস্যায় পড়তে হয়না ২৫ বছর বয়সী এই তরুণের। এই ‘ভদ্র দানবের’ জনপ্রিয়তাও কিন্তু কোন অংশেই কম নয়। তার সাথে একটি সেলফি তুলতে দূর দূরান্ত থেকে শত শত লোক প্রতিদিনই তার বাসায় আসে।

স্থানীয়দের মাঝে তার ‘পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তির’ পরিচিতি হায়াত ছড়িয়ে দিতে চান বিশ্বে, হতে চান বিশ্বতারকা।

Banglabid

তার শক্তিমত্তার বিষয়টি একটি ভিডিওতেই বেশ স্পষ্ট, যেখানে বিপরীত দিকে ঘুরতে চাওয়া একটি ট্রাক্টরকে রশি দিয়ে টেনে আটকে রাখতে দেখা যায়। এছাড়াও একটি জাপানিজ চ্যাম্পিয়নশীপে ১০ হাজার পাউন্ডেরও বেশি ভার তুলেছেন বলে দাবি করেন তিনি।

Reneta

হায়াতের স্বপ্নও এই ভারোত্তলন বা রেসলিং জগতের তারকা হওয়ার। ভারোত্তোলনে চ্যাম্পিয়ন হতে চান তিনি। বলেন, “আমি চ্যাম্পিয়ন হতে চাই। আল্লাহকে ধন্যবাদ আমাকে এমন অবয়ব দেয়ার জন্য। আমি কিছুদিনের মধ্যেই ভারোত্তোলনের জগতে নাম লেখাবো।”

পাকিস্তানের মারাদানের বাসিন্দা হায়াতের ওজন বাড়তে থাকে কিশোর বয়সেই। তখনই তিনি ভারোত্তোলনে আসার চিন্তা করেন এবং স্বেচ্ছায় ওজন বাড়াতে থাকেন বলে জানান। তিনি বলেন, “আমার ওজন নিয়ে কোন সমস্যা হয়না। তবে শক্তিমত্তায় বিশ্ব চ্যাম্পিয়ন হতে হলে আমাকে এ বিষয়ে নজর দিতে হবে।”

“আমার তাৎক্ষণিক লক্ষ্য ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টে (ডাব্লিউডাব্লিউই) প্রবেশ করা। ওজনের বিষয়টিতে আমি নজর রাখছি। এবং এ ব্যাপারে ডাক্তারের পরামর্শ নিচ্ছি।”

প্রতিবেশীদের মধ্যে এখনই তারকা হায়াত। পাকিস্তান জুড়ে তিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলে পরিচিত। প্রতিদিন শতশত লোক তার সাথে দেখা করতে তার বাড়িতে আসে এবং এই ‘ভদ্র দানবের’ সাথে সেলফি তোলে।

হায়াত বলেন, “এখানকার লোকদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা ও প্রশংসা পাই। কিন্তু আমি এখানেই থেমে যেতে চাই না। আমি বিশ্ব তারকা হতে চাই “

“পাকিস্তানে স্ট্রংম্যান বা ভারোত্তোলনে তেমন সুযোগ না থাকলেও আমি আশা করি শীঘ্রই এক্ষেত্রে পরিবর্তন আসবে।”

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রাম্প সম্পর্কে ভুয়া খবর প্রকাশের অভিযোগ প্রত্যাখ্যান করলেন মার্কিন গোয়েন্দা প্রধান

পরবর্তী

রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হলে মেনে নেয়া হবে না: ইসলামী ব্যাংক চেয়ারম্যান

পরবর্তী

রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হলে মেনে নেয়া হবে না: ইসলামী ব্যাংক চেয়ারম্যান

দ্বিতীয় দিনটি বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছে টাইগাররা

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT