বিনোদন

৪০ হাজার ভক্তের সমাগমে প্রভাস

প্রভাসের সঙ্গে ভক্তের আনন্দময় মুহূর্ত, ট্রেনের উপর দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রভাসের সঙ্গে ভক্তের আনন্দময় মুহূর্ত, ট্রেনের উপর দাঁড়িয়ে, ভক্তরা তার সঙ্গে ছবি তুলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

১৪ জানুয়ারি মুক্তি পেতে চলেছে প্রভাসের বহু প্রতীক্ষিত রোমান্টিক ছবি ‘রাধে শ্যাম’। ছবির প্রচারণার জন্য নির্মাতারা ‘ফ্যান ইভেন্ট’র আয়োজন করেছেন সম্প্রতি। এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রভাসের প্রায় ৪০ হাজার ভক্ত!

ইভেন্টটির আয়োজন করা হয়েছে হায়দ্রাবাদে রামোজি ফিল্ম সিটির বাইরে খোলা মাঠে। ভারতের নানা প্রান্ত থেকে আসা ৪০ হাজার ভক্তের সমাগমের ব্যবস্থা করা হয়েছিল বড় এই ইভেন্টে।

এক সূত্র ভারতীয় গণমাধ্যম কইমইকে বলেছেন, ‘ভারতের নানা জায়গা থেকে করোনা বিধি মেনে প্রায় ৪০ হাজার ভক্ত অংশ নিয়েছেন অনুষ্ঠানে। শুধুমাত্র দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করা ভক্তরা অংশ নিতে পেরেছেন ইভেন্টে।’

প্রভাস-পূজা হেগড়ে জুটির ‘রাধে শ্যাম’ ১৪ জানুয়ারি ভারতের পাশাপাশি পুরো বিশ্বেও মুক্তি পাচ্ছে। দক্ষিণী ভাষার পাশাপাশি হিন্দিতেও ‘রাধে শ্যাম’ দেখার সুযোগ পাবেন সিনেপ্রেমীরা।

বিষয়:ডোজ প্রভাস বলিউড ভারত ভ্যাকসিন রাধে শ্যাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…