চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪০ বছরের নিচে কেউ হজে যেতে পারছেন না

চকোর মালিথা চকোর মালিথা
২:৩৪ পূর্বাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

অতিরিক্ত হজ কোটায় ৪০ বছর বয়সের নিচের কোনো বাংলাদেশী এ বছর আর হজে যেতে পারবেন না। ধর্মমন্ত্রী বলেছেন, সময় সংক্ষিপ্ততার কারণে সৌদি আরবের অতিরিক্ত কোটায় হজে মানব পাচার রোধে এ বছরের জন্য এ নিয়ম করা হয়েছে।

এ বছর হজযাত্রী বেশী হওয়ায় শেষ মুহুর্তে এসে কোটার বাইরে অতিরিক্ত ৫ হাজার জন বাংলাদেশীর হজের জন্য নতুন কোটা দেয় সৌদি সরকার। নতুন এসব হজযাত্রীদের সুষ্ঠুভাবে হজে পাঠাতে ‘হাব’এর নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক হয় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সরকারি বাসভবনে।

আন্দোলনকারী হজ এজেন্টদের প্রতিনিধি আব্দুল কবীর খান জামান বলেন, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা কিছু প্রোগ্রাম করেছি। সেটা আন্দোলনের পর্যায়ে পড়ে না।

হাবের সভাপতি মো: ইব্রাহীম বাহার বলেন, প্রথম বিষয়টা হচ্ছে ভিসা আর দ্বিতীয়টা পরিবহন। সেক্ষেত্রে বিমান ও সৌদিয়া বলছে তারা ৫০০০ করে নিতে সক্ষম। সেক্ষেত্রে আমার মনে হয় এটি সম্ভব।

শেষ মুহুর্তে কোটা পাওয়ায় নতুন এসব হজযাত্রীদের পুলিশ ভেরিফিকেশনের সুযোগ থাকছে না। এই সুযোগে হজের নামে সৌদি আরব গিয়ে কেউ যাতে না থাকে সেজন্য বিশেষ সতর্ক ব্যবস্থা নেয়া হয়েছে।

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, চল্লিশ থেকে চল্লিশোর্ধ যারা তাদের পাঠাবো। আর যদি বাবা মায়ের সঙ্গে যায় তাহলে যেকোনো বয়সী মানুষ হজে যেতে পারবে। একা যেতে চাইলে চল্লিশের নিচে বয়সীদের এবছর নেওয়া হবে না।

Reneta

নতুন এসব হজযাত্রী সবাই যাবেন সরকারি ব্যবস্থাপনায়। এজন্য জরুরী ভিত্তিতে সরকারিভাবে মক্কা এবং মদিনায় এসব হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়ার প্রক্রিয়া শুরু করেছে ধর্মমন্ত্রণালয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ইরানে টানা ১৩ রাত ধরে মার্কিন হামলা

জুলাই ২৪, ২০২৬
ছবি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থী মনিরুজ্জামান।

টাঙ্গাইলে তিন তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ২৪, ২০২৬

বাজারে সবজি ও মাছের দাম বেড়েছে

জুলাই ২৪, ২০২৬

আর্জেন্টিনাকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী ওটামেন্ডি

জুলাই ২৪, ২০২৬

বন্য প্রাণীর সুরক্ষায় পরিবেশ সচিবকে প্রধান করে ওয়াইল্ডলাইফ কমিশন গঠন

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT