বিশ্বের সবচেয়ে বেশি ধারণ ক্ষমতার মাইক্রোএসডি কার্ড বাজারে আনার ঘোষণা দিয়েছে স্যানডিস্ক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৪০০ গিগাবাইট ধারণ ক্ষমতার এই মেমোরি কার্ডটিই হবে মোবাইল ফোনের জন্য এখন পর্যন্ত সর্বোচ্চ ধারণ ক্ষমতার মেমোরি কার্ড।
মেমোরি কার্ডটিতে ৪০ ঘণ্টা পর্যন্ত ফুল এইচডি ভিডিও সংরক্ষণ করা যাবে। এর ট্রান্সফার স্পিড সর্বোচ্চ ১০০ মেগাবাইট হবে প্রতি সেকেন্ডে। এর মাধ্যমে ইউএসবি ৩.০ রিডার ব্যবহার করে প্রতি মিনিটে ১২০০টি ছবি (৩.৫ মেগাবাইটের একটি ছবি) ট্রান্সফার করা যাবে।
মেমোরি কার্ডটির দাম ধরা হয়েছে ২৪৯.৯৯ ডলার। ১০ বছরের ওয়ারেন্টিসহ স্যানডিস্কের ওয়েবসাইট থেকে এটি কেনা যাবে।







