চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪০০’তে ইতিহাসের দ্বিতীয় দ্রুততম অশ্বিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১০ পূর্বাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা অক্ষর প্যাটেল দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট নিয়ে আহমেদাবাদ টেস্ট শেষ করেছেন। নবীনের আলো কাড়ার ম্যাচে চুপ থাকেননি রবিচন্দ্রন অশ্বিন। অভিজ্ঞ অফস্পিনার দু’ইনিংসে মোট ৭ উইকেট নিয়ে ছিলেন উজ্জ্বল। পথে ছুঁয়ে ফেলেছেন সাদা পোশাকে ৪০০তম উইকেটের মাইলফলক। সেটিও ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হিসেবে।

আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টেস্ট, যেটি ছিল দিবা-রাত্রির, ইংল্যান্ডকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। সেটিও আবার দুদিনে। মোতারার স্পিন স্বর্গে অশ্বিন টেস্ট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে স্পর্শ করছেন ৪০০ ক্লাবের চাবি।

অশ্বিন প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে নেন ৪ উইকেট। ঢুকে যান চারশো টেস্ট উইকেটের মাইলফলকে। ৩৯৪ উইকেট নিয়ে ক্যারিয়ারের ৭৭তম টেস্টে আহমেদাবাদে নামা অফস্পিনারের নামের পাশে এখন ৪০১ টেস্ট উইকেট। সঙ্গে রেকর্ড।

শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের দখলে দ্রুততমের রেকর্ডটি। ৪০০ উইকেট নিতে তার লেগেছিল ৭২ টেস্ট। অশ্বিনের লাগল ৭৭ টেস্ট। তিনে নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি ও সাউথ আফ্রিকার ডেল স্টেইন যৌথভাবে ৮০ টেস্টে কীর্তি ছুঁয়েছেন।

টেস্টে ৪০০-এর মাইলফলকে পা রাখা ষষ্ঠ স্পিনার ৩৪ বছর বয়সী অশ্বিন, তবে সব বোলারদের মধ্যে ১৬তম তিনি। ভারতীয়দের মধ্যে চতুর্থ। অনিল কুম্বলে ৬১৯ উইকেট নিয়ে দেশটির সেরা। দুইয়ে কপিল দেব ৪৩৪ উইকেটে, আর হরভজন সিং ৪১৭ উইকেট নিয়ে তিনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অশ্বিনভারত-ইংল্যান্ড টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিবির অভিযানে গ্রেপ্তার 'হানিট্র‍্যাপ' এর একটি চক্র

ডিবির অভিযানে গ্রেপ্তার ‘হানিট্র‍্যাপ’ চক্র

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিলের হারে কুষ্টিয়ায় নিজেকে শেষ করে দিলেন সমর্থক

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নিখোঁজের ২০ দিন পর উঠানের নিচ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ গ্রেপ্তার ২

জুলাই ৬, ২০২৬
যুদ্ধবিদ্ধস্ত গাজা উপত্যকা

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা দিলো হামাস

জুলাই ৬, ২০২৬

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোন বাধা নেই: রুমিন ফারহানা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT