চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ ধরনের কাঁচা পাট রপ্তানির বিপরীতে এলসি খোলা নিষেধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৬ পূর্বাহ্ণ ০৯, মার্চ ২০১৮
অর্থনীতি
A A

তিন ধরনের কাঁচা পাট রপ্তানির বিপরীতে কোনও ঋণপত্র (এলসি—লেটার অব ক্রেডিট) খোলা যাবে না। এগুলো হলো- বাংলা তোষা রিজেকশন (বিটিআর), আনকাট ও বাংলা হোয়াইট রিজেকশন (বিডব্লিউআর)। বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে তা সব বাণিজ্যিক ব্যাংকে পাঠিয়েছে।

তবে ১৮ জানুয়ারির আগে খোলা এলসির বিপরীতে এ তিন ধরনের পাট রপ্তানিতে কোনও বাধা নেই।

পাটকাঠি থেকে পাটের আঁশ ছাড়ানোর পর রোদে শুকিয়ে সরাসরি যে পাট পাওয়া যায় তাকে বলা হয় আনকাট। তাতে ভালো-মন্দ সব অংশই থাকে। তোষা জাতের পাটের খারাপ অংশটুকুকে বলা হয় বিটিআর। আর সাদা জাতের পাটের খারাপ অংশকে বলে বিডব্লিউআর ।

পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের কথা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের ওই নির্দেশনায় বলা হয়েছে, এ বছরের ১৮ জানুয়ারি অথবা তার আগে রপ্তানির জন্য যেসব এলসি বা টিটি খোলা হয়েছে, অথচ তার বিপরীতে ক্রেতার চাহিদা মোতাবেক জাহাজীকরণ করা সম্ভব হয়নি, কেবল সেসব এলসির বিপরীতে আনকাট, বিটিআর ও বিডব্লিউআর নামে কাঁচা পাট রপ্তানি কার্যকর হবে।

এর আগে ১৮ জানুয়ারি এ তিন ধরনের কাঁচা পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে পাট ও বস্ত্র মন্ত্রণালয়।

ওই নির্দশনায় বলা হয়েছিল, ‘পাট আইন, ২০১৭-এর ধারা-১৩ মোতাবেক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আনকাট, বিটিআর ও বিডব্লিউআর নামে কাঁচা পাটের রপ্তানি বন্ধ করা হলো। অন্যান্য কাঁচাপাট রপ্তানি যথারীতি অব্যাহত থাকবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

Reneta

এর আগে ২০১৫ সালের ৩ নভেম্বর একমাসের জন্য সব ধরনের কাঁচা পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার। এর একমাস পর এ নিষেধাজ্ঞার মেয়াদ অনির্দিষ্টকাল করা হয়। তবে ২০১৬ সালের ৩ এপ্রিল সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

তৃতীয় পোস্টার দিয়েও আলোচনায় ‘পোড়ামন ২’

পরবর্তী

স্যামসাং নিয়ে আসছে টিভি ‘দ্য ওয়াল’

পরবর্তী

স্যামসাং নিয়ে আসছে টিভি ‘দ্য ওয়াল’

বিকৃত পুরুষের কদাকার চেহারা কোন মেয়ে না দেখেছে!

সর্বশেষ

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬

বিয়ের অনুষ্ঠানে মদ পান করার পর দুই জনের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

টেলিভিশন উপস্থাপিকা সীনা মর্তুজা মারা গেছেন

জুলাই ১৯, ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন

সেপ্টেম্বরে কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন মানবাধিকার সংস্থার

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT