বিনোদন

৩৯ কোটিতে বাড়ি কিনলেন শ্রীদেবী কন্যা

শ্রীদেবীর কন্যা নতুন বাড়িতে বসে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীদেবীর কন্যা ৩৯ কোটি টাকায় বাড়ি কিনেছেন, ছবি তোলার সময় তিনি সুন্দর পোশাক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউড ক্যারিয়ারের খুব বেশি সময় হয়নি প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের। এখন পর্যন্ত বলিউডের মাত্র দুটি পূর্ণদৈর্ঘ্য ছবি এবং একটি শর্টফিল্মে অভিনয় করেছেন শ্রীদেবী কন্যা। কিন্তু তারপরেও বেশ বিলাস-বহুল জীবনযাপন করছেন ২৩ বছরের এই তরুণী।

জানা গেছে, ইতিমধ্যেই ৩৯ কোটি রুপি দিয়ে নতুন একটি ফ্ল্যাট কিনে ফেলেছেন ‘ধড়ক’ খ্যাত এই নায়িকা।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, মুম্বাইয়ের যুহুর একটি আবাসনে জাহ্নবী তার নতুন তিনতলা বিশিষ্ট ফ্ল্যাটটি কিনেছেন। গত ৭ ডিসেম্বর ৩ হাজার ৪৫৬ স্কয়ার ফিটের ফ্ল্যাটটি আনুষ্ঠানিকভাবে কেনেন এই তারকা।

নতুন এই সম্পত্তির জন্য ৭৮ লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটিও দিতে হয়েছে জাহ্নবীকে।

বর্তমানে বাবা বনি কাপুর ও বোন খুশি কাপুরের সঙ্গে লোখান্ডওয়ালার একটি অ্যাপার্টমেন্টে থাকছেন জাহ্নবী। তবে নতুন ফ্ল্যাটে অভিনেত্রী কবে উঠবেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

বিষয়:জাহ্নবী কাপুরবলিউডশ্রীদেবী কন্যা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…