চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৮তম বিসিএসে আবেদনের রেকর্ড

ইব্রাহীম মল্লিক সুজনইব্রাহীম মল্লিক সুজন
৮:৫৯ অপরাহ্ন ০৮, আগস্ট ২০১৭
শিক্ষা
A A

আবেদন গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার দুইদিন আগেই অতীতের সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে ৩৮তম বিসিএস। মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত এই বিসিএসের জন্য অনলাইনে আবেদন জমা পড়েছে দুই লাখ ৬০ হাজার। এখনও দুইদিন বাকি। বিসিএসে আবেদনকারীর সংখ্যা এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ।

৩৭তম বিসিএসে সর্বোচ্চ আবেদন করেছিলেন দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন। এ বছর ২০ জুন দুই হাজার ২৪টি শূন্য পদের জন্য ৩৮তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন।গত ১০ জুলাই থেকে শুরু হয় আবেদন। চলবে ১০ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত।

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক চ্যানেল আই অনলাইনকে বলেন, অতীতের যেকোন সময়ের থেকে বেশি আবেদন পড়ছে ৩৮তম বিসিএসে। এখনও চলছে এই আবেদন প্রক্রিয়া। এ থেকে এই বিষয়টি প্রতীয়মান হয় যে, পিএসসির প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে। এখন অসংখ্য গরীব মানুষের ছেলে-মেয়ের চাকরি হয়েছে এবং হচ্ছে।

বিসিএসের আবেদন বৃদ্ধির অারও কারণ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অন্যতম আরেকটি কারণ হচ্ছে- এখন ক্যাডার ও নন ক্যাডারের বিভিন্ন পদে প্রায় সমান সংখ্যায় নিয়োগ দেয়া হয়ে থাকে। বিসিএসে উত্তীর্ণ হয়ে কেউ নন ক্যাডার হলেও, তারা পরে ভাল চাকরি পেয়ে যাচ্ছেন। তাই প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে আগ্রহীরা বিসিএসের উপরই আস্থা রাখছেন।

৩৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফল এবং ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল এ বছরের সেপ্টেম্বরের শেষ দিকে প্রকাশ হতে পারে বলেও জানান তিনি।এ জন্য রাতদিন কাজ করে যাচ্ছেন তিনি।মঙ্গলবার রাত সাড়ে ৮টায় চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপচারিতার সময়ও পিএসসি চেয়ারম্যান তার অফিসে ছিলেন।

পিএসসি চেয়ারম্যান বলেন,  ৩৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ও ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য আমরা সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ৩৬তমর চূড়ান্ত ফলাফল ও ৩৭তমের লিখিত পরীক্ষার ফলাফল সেপ্টেম্বরের শেষ দিকে দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি ৩৮তম বিসিএসের কাজ চলছে। ৩৮তম এর প্রিলিমিনারি পরীক্ষা অক্টোবরের শেষ দিকে নেওয়ার সম্ভাবনা আছে বলে জানান তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: ৩৭ তম বিসিএস৩৮তম বিসিএসপাবলিক সার্ভিস কমিশনপিএসসিবিসিএসমোহাম্মদ সাদিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোটের দিন চলবে মেট্রোরেল, বাড়বে ট্রেনের সংখ্যা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

নির্বাচনে অরাজকতা ঠেকাতে মাঠে প্রস্তুত র‍্যাব

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পল্লবীতে জামায়াতের ২ পোলিং অফিসারের কারাদণ্ড

ফেব্রুয়ারি ১১, ২০২৬

সৈয়দপুর বিমানবন্দর ইস্যু ‘বিচ্ছিন্ন’ নয়: বিএনপি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ঐতিহাসিক নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT