চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৭ পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে মানববন্ধন

মোস্তফা মল্লিকমোস্তফা মল্লিক
২:৩০ পূর্বাহ্ন ২৮, জুন ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল এবং প্রস্তাবিত অস্টম জাতীয় বেতন কাঠামো পুনঃনির্ধারণ করা না হলে লাগাতার ক্লাস বর্জন, ধর্মঘটসহ কাঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়র শিক্ষকরা। ছাত্রদের নিয়ে মাঠে নামার আগেই শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

রোববার সারাদেশের বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের উদ্যোগে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ মনববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে পালন করা  মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মাববন্ধনে উপস্থিত শিক্ষকরা বলেন, তাদের ন্যায্য দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন শিক্ষকরা। শিক্ষকরা জানান, প্রস্তাবিত বেতন কাঠামোতে শিক্ষকদের অপমান করা হয়েছে।

মানব বন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক  অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, আইন বিভাগের শিক্ষক হাসান তালুকদারসহ বিভিন্ন বিভাগের বহু শিক্ষক।

দাবি মানা না হলে প্রয়োজনে ছাত্রদেরও আন্দোলন কর্মসূচিতে সম্পৃক্ত করার ঘোষণা দেন অর্থনীতি বিভাগের অধ্যাপক শফিকুজ্জামান  । করণীয় ঠিক করতে পহেলা জুলাই শিক্ষকদের সভা ডেকেছেন  শিক্ষক সমিতি।

অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, আমাদের এই দাবি মেনে না নেয়া হলে আমরা দেশব্যাপী বৃহত্তর কর্মসূচী পালন করব। ন্যায্য দাবির ক্ষেত্রে আমরা আর আপোষ করবো না। যদি আরো কঠোর হতে হয় তাহলে আমরা হবো।

Reneta

আইন বিভাগের শিক্ষক হাসান তালুকদার বলেন, আমাদের অবস্থান অনেকটা অপমানজনক। তাই আর কোনো মানববন্ধন নয় সংগঠিত হয়ে আমরা আরো কঠোর কর্মসূচী গ্রহণ করবো। প্রয়োজনে লাগাতার ধর্মঘট করবো।

তিনি বলেন, প্রয়োজন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০ হাজার শিক্ষার্থীদের নিয়ে আমরা আন্দোরনে নামবো। প্রতীকী মিছিল করে শিক্ষামন্ত্রণালয় ঘেরাও করে আমরা আমাদের দাবি জানাবো। আমাদের দাবি মা না হলে সারাবছর আমরা আন্দোরন করবো।

একই দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে হাতে ধরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি খবির উদ্দিন.সাধারণ সম্পাদক মাফরুহী ছাত্তার সহ অন্য শিক্ষকরা।

মানববন্ধনে উপস্থিত শিক্ষকরা দ্রুত সরকারের কাছে শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা এবং প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামো পুন:নির্ধারণের দাবি জানান। অন্যথায় শিক্ষকরা যে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন সেই পরিস্থিতির জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কোনো দায়ভার গ্রহন করবেন না বলে হুশিয়ারী দেন। 

গাজীপুরের ডুয়েটে ডুয়েট শিক্ষক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে ডুয়েটের মূল ফটকের সামনে বক্তব্য রাখেন ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক ড. আব্দুস সালামসহ শিক্ষক নেতৃবৃন্দবৃন্দ প্রমুখ।

কর্মসূচিতে অবিলম্বে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়ণ ও ঘোষণার দাবি জানিয়ে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, এই আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, এ আন্দোলন সে সব কুচক্রি মহলের বিরুদ্ধে, যারা শিক্ষকদের অধিকার থেকে বঞ্চিত করতে চায়, অধিকার লুণ্ঠিত করতে চায়।

Jui  Banner Campaign
ট্যাগ: মানববন্ধনশিক্ষক
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ম্যাচে শ্রীলঙ্কার হার, গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

তাসকিনের বেতন-ক্যাটাগরি দুটোই কমলো

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের ছুটি বাড়ানো হতে পারে: সড়ক পরিবহন মন্ত্রী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
নিখোঁজ যুবক তহিদুল ইসলাম তুহিনের মা তাসমিনা বেগম বিনা (নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে অভিযোগ করছেন, প্রতিনিধির পাঠানো ছবি.

নিখোঁজ যুবককে ফিরিয়ে দিতে ২ কোটি টাকা দাবির অভিযোগ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

‘সেলিম সাহেবের কারণেই আজ আমি শাহরুখ’

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT