চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৬ দিনের আল্টিমেটাম শেষে দেখা যাবে কার গায়ে কত বল: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০২ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সঙ্গে কোন আপোষ করবে না আওয়ামী লীগ। ৩৬ দিনের আল্টিমেটাম শেষে দেখা যাবে কার গায়ে কত বল। কে কাকে অচল করে দিবে। নারায়ণগঞ্জের এই জনতাই যথেষ্ট বিএনপিকে অচল করে দিতে। জানুয়ারিতে ফাইনাল খেলা হবে।

তিনি আজ বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুরে জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে এ কথা বলেন।

বিএনপি জামাতের সন্ত্রাস, জঙ্গীবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে যাচ্ছেন দেশের প্রয়োজনে জনগণের স্বার্থে। আজকের সংকটকে সম্ভাবনায় রুপ দিতে। বরং ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপিই ঘুরাফিরা করছে।

মার্কিন যুক্তরাষ্ট্র তত্ত্বাবধায়কের কথা বলে না, শেখ হাসিনার পদত্যাগ, সংসদের বিলুপ্তি, স্বাধীন নির্বাচন কমিশনের পদত্যাগ চায় না।

কিসের ওপর ভর করে ঘুরাফিরা করছে বিএনপি? প্রশ্ন রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, মির্জা ফখরুলের মাথা খারাপ হয়ে গেছে। বিএনপি গণতন্ত্র জানে না, জানে স্বৈরতন্ত্র। এই বিএনপি থেকে সাবধান।

Reneta

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলে সরকারের সময় নাকি শেষ। আজরাইল নাকি শেখ হাসিনার মাথার ওপর ঘুরছে, আওয়ামী লীগের জান কবজ করতে।

ফখরুল সাহেব, বিএনপির সময় শেষ। আজরাইল বিএনপি নেতাদের গলা টিপে ধরবে। কী মিথ্যাবাদী এই বিএনপি! মিথ্যাচার ও গুজব এটাই বিএনপির রাজনীতি।

ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার মরে ভূত হয়ে গেছে। এ ভূত মাথা থেকে নামান। নতুবা এ ভূতে বিএনপি শুদ্ধ খাবে।

দেশের কল্যাণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরে আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট চান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, শেখ হাসিনা যা দিয়েছেন ভোটের মাধ্যমে তার প্রতিদান দিন। তাঁকে ভোট দিলে সামনের দিনগুলোতে আরো পাবেন।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের সভাপতিত্বে শান্তি সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক , সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংসদ সদস্য শামীম ওসমান, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, যুব লীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ সহ জেলা ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাবে ইংল্যান্ড’

জুলাই ১৩, ২০২৬

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT