চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘৩৬০ ডিগ্রি’ বল কি বেআইনি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

চক্রাকারে ঘুরে বল ডেলিভারি দেওয়া সেই শিবা সিংকে নিয়ে বিশ্বক্রিকেটে তুমুল আলোচনা চলছে। উত্তর প্রদেশের এই বাঁহাতি স্পিনারের করা ওই বলটি ‘ডেড বল’ কি না সেটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) পর্যন্ত বিষয়টি নিয়ে কথা বলছে।

ভারতের অনূর্ধ্ব-২৩ রাজ্য দলগুলো নিয়ে আয়োজিত ঘরোয়া টুর্নামেন্ট সি.কে নাইড়ু টুর্নামেন্টে শিবা সিং অদ্ভুত ওই বলটি করেন। কল্যাণী স্টেডিয়ামে চার দিনের ম্যাচটি ছিল বেঙ্গল ও উত্তর প্রদেশের মধ্যে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের এই স্পিনার তৃতীয় দিন নিজের রান আপেই ৩৬০ ডিগ্রি ঘুরে তারপর ডেলিভারি দেন। মাঠের আম্পায়ার ডেলিভারিটিকে ‘ডেড বল’ ঘোষণা করেন।

এমসিসি বলছে, ‘প্রথমত আইনে এটা কোথাও বলা নেই বোলার কীভাবে রানআপ নিবেন। ২১.১ আইন অনুযায়ী বোলারকে আইন মেনে বল করতে হবে। এই ক্ষেত্রে বল লেফট আর্ম রাউন্ড দ্য উইকেট হতে পারে। কিন্তু কোথাও বলা নেই বোলারের বল করতে যাওয়ার ভঙ্গিটা কী হবে।’

‘যদি এই ৩৬০ ডিগ্রি ঘুরে বল করাটা বোলারের প্রতি বলে হয় এবং সেটা যদি ব্যাটসম্যানের মনোযোগে ব্যাঘাত ঘটায় তা হলে আম্পায়ার ভাবতে পারে। এমনিতে এই ঘুরে যাওয়াটা কোনোভাবে বাইরে থেকে সমস্যা সৃষ্টি করার মতো নয়। যদি না বোলারের উইথ, রিলিজ পয়েন্ট বা লেংথ পরিবর্তন হয়। এটা যদি শুধু রানআপের অংশ হয় তা হলে কোনও সমস্যা নেই।’

আইনে যা আছে
৪১.৪ আইনে বলা হয়েছে, কোনও ফিল্ডার যদি ইচ্ছে করে ব্যাটসম্যানের মনোযোগে ব্যাঘাত ঘটায়, বল তার ব্যাটে আসার আগের মুহূর্তে বা ব্যাটে আসার পর তা হলে সেটা অন্যায়।

৪১.৪.২ আইন অনুযায়ী, আম্পায়ার যদি মনে করেন তেমন কোনও ঘটনা কোনও ফিল্ডার ঘটিয়েছেন তা হলে তিনি ‘ডেড বল’ ডাকতে পারেন। এবং অন্য আম্পায়ারকে তার কারণ জানাতে পারেন।

Reneta

সেই বলটি দেখতে এখানে ক্লিক করুন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চলন্ত বাস থেকে বাবাকে ফেলে মেয়েকে হত্যা

পরবর্তী

মুক্তি পেল পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘দ্য ক্লে’

পরবর্তী

মুক্তি পেল পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘দ্য ক্লে’

বৃহৎ কৃষিযন্ত্রের প্রদর্শনীতে স্বয়ংক্রিয় যন্ত্রের পসরা

সর্বশেষ

দ্বিতীয়বার বিয়ে করলেন জেনিফার উইনগেট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শাপলা চত্বর হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ফেসবুকে বড় ধরনের বিভ্রাট, লগইনে সমস্যা

জুলাই ১৯, ২০২৬

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬

স্পেন বনাম আর্জেন্টিনা: ফাইনালের আগে পরিসংখ্যান কী বলে?

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT