চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩২ বছর পর বিশ্বকাপে আরেক ভারতীয়র হ্যাটট্রিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৭ পূর্বাহ্ণ ২৩, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকের সঙ্গে জড়িয়ে আছে ভারতের নাম। অথচ দ্বিতীয় হ্যাটট্রিকের জন্য তাদের অপেক্ষা করতে হল তিন দশকেরও বেশি সময়। ৩২ বছর পর বিশ্বকাপে দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পেল দুবারের চ্যাম্পিয়নরা।

শনিবার রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে ১১ রানে হারিয়েছে ভারত। ম্যাচের শেষ ওভারে হ্যাটট্রিক করে দলকে মধুর জয় এনে দেন ২৮ বছর বয়সী ডানহাতি পেসার মোহাম্মদ সামি।

৫০তম ওভারের তৃতীয় বলে মোহাম্মদ নবিকে ক্যাচ আউটে শিকার বানান সামি। চতুর্থ বলে আফতাব আলমকে বোল্ড করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান। পঞ্চম বলে মুজিব-উর রহমানকে বোল্ড করেই সেই হ্যাটট্রিক পূর্ণ করেন।

বিশ্বমঞ্চে হ্যাটট্রিকের এটি দশম কীর্তি। তবে ভারতের দ্বিতীয়। সবমিলিয়ে নবম বোলার হিসেবে বিশ্ব আসরে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করলেন সামি। শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা একাই করেছেন দুবার।

বিশ্বকাপের প্রথম তিন আসরে কোনো হ্যাটট্রিক দেখেনি বিশ্ব। ১৯৮৭ সালে, চতুর্থ আসরে এসে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিহাসে জায়গা করে নেন ভারতের চেতন শর্মা। পরে দ্বিতীয় হ্যাটট্রিকটি দেখতে আরও ১২ বছর অপেক্ষা করতে হয়। ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের সাকলায়েন মোশতাক হ্যাটট্রিক খরা কাটান।

পরে ১৯৯৯ থেকে প্রতি আসরেই হ্যাটট্রিক দেখে ক্রিকেটবিশ্ব। ২০০৩ বিশ্বকাপে ব্রেট লি ও চামিন্ডা ভাস হ্যাটট্রিক করেন। ২০০৭ আসরে সাউথ আফ্রিকার বিপক্ষে হ্যাটট্রিক করার পথে টানা চার বলে চার উইকেট নেন লাসিথ মালিঙ্গা। ২০১১ বিশ্বকাপেও হ্যাটট্রিক করে রেকর্ডবুকে জায়গা করে নেন লঙ্কান পেসার।

Reneta

ইতিহাসের প্রথম বোলার হিসাবে বিশ্বকাপের দুই আসরে হ্যাটট্রিক করার কীর্তি কেবল মালিঙ্গাই। ২০১১ আসরে ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচও হ্যাটট্রিক করেন। গত আসরে দুটি হ্যাটট্রিক দেখেছে বিশ্ব। ইংল্যান্ডের স্টিভেন ফিন ও সাউথ আফ্রিকার জেপি ডুমিনি হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯ভারতমোহাম্মদ সামি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT